ঢাকা, ০৬ অক্টোবর-২০২৬
জেলা প্রতিবেদক : স্ত্রীকে চার লাখ টাকায় ভারতে পাচারের চেষ্টাকালে স্বামীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ০৫ অক্টোবর (সোমবার) রাত ৮টায় সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংয়ের ‘প্রজাপতি রিসোর্ট’ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ময়মনসিংহের ভালুকা উপজেলার আওলাতলী গ্রামের আব্দুল লতিফের ছেলে ও ভিকটিমের স্বামী আশিকুর রহমান, নিশ্চাম গ্রামের ফিরোজ মিয়ার ছেলে জহিরুল ইসলাম, পালগাঁও গ্রামের মোনছের আলীর ছেলে কাওছার এবং গোবুদিয়া গ্রামের আ. করিমের ছেলে সাগর মিয়া।
পুলিশ জানায়, অভিযুক্তরা ভুক্তভোগী গৃহবধূকে জাফলং সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচার করার উদ্দেশ্যে প্রজাপতি রিসোর্টে অবস্থান করছিল।। খবর পেয়ে অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার ও ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ভিকটিম খুকি আক্তার মীম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেছেন।
গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার ও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিম নিজেই বাদী হয়ে মামলা করেছেন। সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আজ ০৬ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Related News :

দ্বায়িত্ব পালনকালে পূজামণ্ডপে গান গাওয়া এএসআই প্রত্যাহার

নারী, শ্রম ও সংখ্যালঘুর অধিকার নিয়ে সিলেটে ব্রিটিশ এমপিদের আলোচনা

ঘুষ নিয়ে বক্তব্য ভাইরালের পর এএসআই ক্লোজড

কাজী নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতির অনুপ্রেরণা

দুর্নীতি ও মাদক নির্মূলে হবিগঞ্জে ইমামদের ভূমিকা নিয়ে মতবিনিময়

সিলেটে স্বামীর বন্ধুরা মিলে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

যশোর থেকে অপহৃত স্কুলছাত্রী সিলেটে উদ্ধার : যুবক গ্রেপ্তার

সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলমকে প্রত্যাহার

সুনামগঞ্জে লেডি কান্তা চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩


