লালন তিরোধান দিবসের প্রস্তুতি নিয়ে কুষ্টিয়ায় মতবিনিময় সভা

ঢাকা, ০৬ অক্টোবর-২০২৬

জেলা প্রতিবেদক : বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ায় প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লালন আখড়াবাড়িতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু ভক্তদের সমাগমকে কেন্দ্র করে নিরাপত্তা, আবাসনসহ সার্বিক প্রস্তুতি নিয়ে সভায় আলোচনা করা হয়।

আজ ০৬ অক্টোবর (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ ইয়াসমিন বেগম। সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি তৌহিদ বিন হাসান।

সভায় লালন সাঁইয়ের তিরোধান দিবসের অনুষ্ঠান সুষ্ঠু, সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্যের সঙ্গে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে দেশের বিভিন্নস্থান থেকে ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়িতে আসা সাধু-ভক্তদের নিরাপত্তা, থাকা খাওয়ার ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অনুষ্ঠানস্থলের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, লালনের তিরোধান দিবস শুধু কুষ্টিয়ার নয়, দেশের লোকসংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার সঙ্গে গভীরভাবে যুক্ত একটি আয়োজন। তাই দেশ-বিদেশ থেকে আসা সাধু, ভক্ত ও দর্শনার্থীদের জন্য নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও স্থানীয় সাংবাদিক, সংস্কৃতিসেবী এবং লালন একাডেমির সদস্যরা উপস্থিত ছিলেন।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×