ঢাকা, ০১ নভেম্বর-২০২৬
ওয়াহিদ মুরাদ, (চীফ রিপোর্টার) : ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।
আজ ০১ নভেম্বর (রবিবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে যুব সমাবেশ, আলোচনা সভা এবং যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে সনদ বিতরণ করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা পুষ্পেন্দু দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জামাল হুসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টি এম শাহ আলম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. রমজান আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহাগ হোসেন, উপজেলা তথ্য কর্মকর্তা সাইদা খাতুন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম, দিঘলিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল কাদের জনিসহ আরো অনেকে।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের চলমান প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হোসেন।
আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নাছির উদ্দিন যুবসমাজকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি দেশের দক্ষ জনশক্তিতে পরিণত হওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত বলেন, যুবসমাজকে আত্মনির্ভরশীল ও কর্মক্ষম করে গড়ে তুলতে দক্ষতা অর্জনের পাশাপাশি মার্কেটিং, বাজারব্যবস্থা এবং লিংকেজের ওপর গুরুত্ব দিতে হবে। শুধু প্রশিক্ষণ গ্রহণ করলেই হবে না, অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে উৎপাদিত পণ্য ও সেবার বাজার তৈরি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে। এ চারটি বিষয়কে গুরুত্ব দিয়ে এগিয়ে গেলে যুবকদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ আরও বৃদ্ধি পাবে।

Related News :

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতিতে নির্ভুল বিল প্রস্তুতে কঠোর নির্দেশনা


