খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ঢাক, ০২ নভেম্বর-২০২৬

বিভাগীয় ব্যুরো চীফ : খুলনা বিভাগে ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের নবযোগদানকৃত শিক্ষানবিশ সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ০২ নভেম্বর (সোমবার) দুপুরে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে নবযোগদানকৃত কর্মকর্তাদের সিটি কর্পোরেশনের গঠন ও কার্যাবলী, প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদানের লক্ষ্যে কেসিসি কর্তৃক এ ওরিয়েন্টেশন কর্মসূচির আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। প্রধান অতিথির বক্তৃতায় প্রশাসক আগত কর্মকর্তাদের স্বাগত জানিয়ে বলেন, সিটি কর্পোরেশন একটি সেবা ও উন্নয়নমূলক প্রতিষ্ঠান। স্বায়ত্বশাসিত এ প্রতিষ্ঠানটি কার্যত খুলনা মহানগরী এলাকার উন্নয়ন ও সেবা প্রদানের অন্যতম প্রধান সংস্থা। এ প্রতিষ্ঠানের বহুবিধ কার্যক্রমের বিবরণ তুলে ধরে তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনা ও নগরীর সামগ্রিক পরিবেশ পরিচ্ছন্ন রাখা এ প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।

প্রধানমন্ত্রী প্রাথমিক পর্যায়ে যে কাজগুলি নির্দিষ্ট করে দিয়েছিলেন, তার মধ্যে জলাবদ্ধতা দূর করা, পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা, সবুজ শহর গড়ে তোলা এবং মানুষের চাহিদা অনুযায়ী তাদেরকে সেবা দেওয়া। আমরা সেই কাজগুলোকে নিয়েই অকান্ত পরিশ্রম করে যাচ্ছি।

আগত কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, এই দেশ আমাদের সকলের। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে রাষ্ট্রীয় আইন ও ধর্মীয় অনুশাসন মেনে প্রাণপ্রিয় এই দেশকে উন্নত দেশ হিসবে গড়ে তুলতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। একজন সেবাগ্রহীতা আসবে এবং সেবা গ্রহণ শেষে হাসিমুখে বাড়ি ফিরে যাবে—এমন একটা লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। প্রশাসক নবীন কর্মকর্তাদের উজ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, একটা সুন্দর ব্যবস্থাপনার প্রধান শর্ত হচ্ছে সুন্দর ব্যবহার। আগত কর্মকর্তারা কর্মজীবনের শুরুতে সুন্দর ব্যবহারের মাধ্যমে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করে নিবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ-এর সভাপতিত্বে ওরিয়েন্টেশন কর্মসূচিতে কেসিসি’র সচিব মো. রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, বাজেট কাম একাউন্টস অফিসার মো. মনিরুজ্জামান, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. আবু সাঈদ বক্তৃতা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ভেটেরিনারি অফিসার ড. পেরু গোপাল বিশ্বাস।

উল্লেখ্য, ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৮ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার (শিক্ষানবিশ) হিসেবে পরবর্তী পদায়নের জন্য খুলনা বিভাগে ন্যস্ত করা হয়েছে। ওরিয়েন্টেশন কর্মসূচিতে আগত কর্মকর্তাদের পাওয়ার পয়েন্ট ও ভিডিও চিত্রের মাধ্যমে কেসিসি’র সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

Related News :

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×