শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

ঢাকা, ০২ নভেম্বর-২০২৬

তৌকিবুল হাসান সিয়াম, (জাবি প্রতিনিধি) : জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালীন সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় মদদদাতা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ক্যাডারদের বিচারে অবিলম্বে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

০১ অক্টোবর (সোমবার) বিকেল ৩টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উক্ত কর্মসূচি শুরু হয়। শাখা ছাত্রদলের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপাচার্যের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

​মিছিল শেষে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবরের নেতৃত্বে উপাচার্য বরাবর তাঁদের দাবিসমূহ সংবলিত স্মারকলিপি হস্তান্তর করা হয়।

স্মারকলিপি পেশ করার সময় ছাত্রদল আহ্বায়ক বলেন, ‘জুলাই-আগস্টের রক্তাক্ত গণঅভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থীদের ওপর যারা হামলায় সরাসরি অংশ নিয়েছে কিংবা নেপথ্যে থেকে মদদ দিয়েছে, তারা ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশের শত্রু। শিক্ষক, কর্মকর্তা কিংবা নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডার—পরিচয় যাই হোক না কেন, ফ্যাসিবাদের দোসরদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।’

​স্মারকলিপি গ্রহণকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। আন্দোলনকারীদের দাবির বিষয়ে উপাচার্য বলেন, ‘গণঅভ্যুত্থান চলাকালে শিক্ষার্থীদের ওপর যে হামলা চালানো হয়েছিল, তার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্যাম্পাসে ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বদ্ধপরিকর।’

উক্ত কর্মসূচিতে শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Related News :

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাবি উপাচার্যের সঙ্গে দক্ষিণ কোরিয়ার চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

জাবি উপাচার্যের সঙ্গে দক্ষিণ কোরিয়ার চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

জাবিতে সেশনজট নিরসনে আসছে সমন্বিত একাডেমিক ক্যালেন্ডার : উপাচার্য

জাবিতে সেশনজট নিরসনে আসছে সমন্বিত একাডেমিক ক্যালেন্ডার : উপাচার্য

পিএসসির নতুন সদস্য জাবির আলোচিত অধ্যাপক ড. শামীমা সুলতানা

পিএসসির নতুন সদস্য জাবির আলোচিত অধ্যাপক ড. শামীমা সুলতানা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×