ঢাকা, ২৮ অক্টোবর-২০২৬
তৌকিবুল হাসান সিয়াম, (জাবি প্রতিনিধি) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিকাশ কেন্দ্র ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে।
২৮ অক্টোবর (বুধবার) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের আনন্দশালা প্রাঙ্গণে এ উপলক্ষে এক সচেতনতামূলক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম বলেন, ‘সরকার অনুসৃত নীতির আলোকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করবে।’ বক্তব্যের পাশাপাশি উপাচার্য আনন্দশালার শিক্ষক-শিক্ষার্থীদের শুভকামনা জানান এবং প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ঢাকা জেলা পরিষদের প্রশাসক মো. ইয়াসিন ফেরদৌস মুরাদ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার মানোন্নয়নে সহায়তার প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আনন্দশালার সার্বিক কল্যাণে সকল ধরনের সহযোগিতা দেওয়া হবে।’
এ সময় অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং আনন্দশালা স্কুলের অবৈতনিক পরিচালক অধ্যাপক ড. রুমানা রইছসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৮ অক্টোবর মাত্র চারজন শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করেছিল বিকাশ কেন্দ্র ‘আনন্দশালা’। দীর্ঘ পথচলায় বর্তমানে প্রতিষ্ঠানটিতে ২৫ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু শিক্ষা গ্রহণ করছে এবং তাঁদের পরিচালনায় নিয়োজিত রয়েছেন ছয়জন শিক্ষক।
Related News :

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাবি উপাচার্যের সঙ্গে দক্ষিণ কোরিয়ার চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ


