ঢাকা, ০১ নভেম্বর-২০২৬
তৌকিবুল হাসান সিয়াম, (জাবি প্রতিনিধি) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রেজিস্ট্রার অফিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়েছে। গত ৩১ অক্টোবর (শনিবার) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনসংলগ্ন জান্নাতুল ফেরদৌস সিনেট হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: নূরুল ইসলাম। এছাড়া বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপাচার্য তাঁর বক্তব্যে একটি সুস্থ ও প্রগতিশীল প্রাতিষ্ঠানিক চর্চার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ‘ব্যক্তির চরিত্রের পরিবর্তে তাঁর কাজের গঠনমূলক সমালোচনার মধ্য দিয়েই প্রতিষ্ঠানের স্বার্থে সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন সম্ভব। একটি প্রতিষ্ঠানের মূল ভিত্তি হওয়া দরকার দায়িত্ববোধ ও গঠনমূলক দৃষ্টিভঙ্গি।’
উপাচার্য আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘প্রাক্তন ও বর্তমান কর্মকর্তা-কর্মচারীদের অভিজ্ঞতা, মতামত ও পরামর্শকে কাজে লাগিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে চাই।’
বিশ্ববিদ্যালয়ের সার্বিক চালিকাশক্তিতে সকল স্তরের কর্মচারীদের ভূমিকার কথা তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম আরও বলেন, ‘২০তম গ্রেডের প্রান্তিক সহায়ক কর্মী থেকে শুরু করে উপাচার্য পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকেই একটি অবিচ্ছেদ্য অংশ। সেই কারণে কোনো একটি পর্যায়ে দায়িত্ব পালনে বিচ্যুতি ঘটলে তার প্রভাব পুরো প্রতিষ্ঠানের ওপর পড়ে। তাই বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রা নিশ্চিত করতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
উক্ত অনুষ্ঠানে জাবির অবসরপ্রাপ্ত রেজিস্ট্রারগণ এমন সম্মানজনক আয়োজনের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাঁদের কর্মজীবনের নানান অভিজ্ঞতা তুলে ধরেন।
Related News :

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাবি উপাচার্যের সঙ্গে দক্ষিণ কোরিয়ার চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ


