মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

ঢাকা, ০২ নভেম্বর-২০২৬

চীফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ এর উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আজ ০২ নভেম্বর (সোমবার) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের যুগ্মসচিব ও এ উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনের পর যদি একটি মাত্র পদের বিপরীতে কেবল একজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ থাকে, তবে তার পরের দিন তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করার বিধান রয়েছে।

মঈন উদ্দীন খান বলেন, আইনি প্রক্রিয়া শেষে একক প্রার্থী হওয়ায় এলিজা জামানকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন ইতোমধ্যে গেজেট প্রকাশের অনুমোদন দিয়েছে। কিছুক্ষণের মধ্যে নতুন এই সংসদ সদস্যের নাম ও পূর্ণাঙ্গ ঠিকানাসহ গেজেট প্রকাশের পরপরই শপথ গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তা জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হবে।

গত ২৬ অক্টোবর বিএনপি ও জোটের মনোনীত প্রার্থী হিসেবে এলিজা জামান মনোনয়নপত্র দাখিল করেন। ২৭ অক্টোবর বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। ১ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার না করায় তাকে চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হলো।

উল্লেখ্য, গত ০১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। পরে ১২ অক্টোবর নির্বাচন কমিশন এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছিল। তফসিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণের কথা থাকলেও একক প্রার্থী থাকায় আর ভোটের প্রয়োজন হচ্ছে না।

Related News :

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

মাদারীপুরের শিবচরে এক নারীর সঙ্গে জামায়াত নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল

মাদারীপুরের শিবচরে এক নারীর সঙ্গে জামায়াত নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×