ঢাকা, ২৯ অক্টোবর-২০২৬
স্টাফ রিপোর্টার : রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় হানি ট্র্যাপের মাধ্যমে এক ব্যক্তিকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে মো. সোহান (২১) ও নার্গিস আক্তার নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ। এছাড়া, অভিযানে জিম্মি থাকা ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল (বুধবার) দুপুরে দুইজন অজ্ঞাতনামা নারী বাসা পরিবর্তনের কথা বলে আসবাবপত্র সরানোর সহায়তার বাহানায় ভিকটিম মো. সামিউল ইসলামকে (২৮) কৌশলে কৌশিক আহমেদ মন্টুর বাসায় নিয়ে আটকে রাখে। সেখানে তার ছবি ও ভিডিও ধারণ করে স্ত্রীর কাছে পাঠানোর ভয় দেখিয়ে ৩৫ হাজার টাকা দাবি করা হয় এবং তাকে মারধর করে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বাধ্য করে।
ভিকটিমের বড় ভাই বিষয়টি পুলিশকে জানালে কামরাঙ্গীরচর থানা পুলিশ (বুধবার) রাতে অভিযান চালিয়ে মো. সোহানকে গ্রেপ্তার করে। পরে ভিকটিমের দেওয়া তথ্য অনুযায়ী, মামলার অন্য আসামি কৌশিক আহমেদ মন্টুর বাসা থেকে তার স্ত্রী নার্গিস আক্তারকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান


