ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

ঢাকা, ৩০ অক্টোবর-২০২৬

ঢাবি প্রতিবেদক : বিচার গানের (যুক্তি-তর্কভিত্তিক লোকসংগীত) সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম বয়াতির ৯৭তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে হালিম বয়াতি স্মরণোৎসব-২০২৬ আয়োজন করা হয়েছে।

সাংস্কৃতিক সংগঠন ‘হারিকেন’-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনা করবেন আলোকচিত্রী ও গবেষক নাসির আলী মামুন এবং লেখক ও গবেষক শফিকুর রহমান চৌধুরী, ড. তপন বাগচী ও ড. সাইমন জাকারিয়া। এছাড়া স্মৃতিচারণ করবেন হালিম বয়াতির শিষ্য লাল মিয়া বয়াতি, নজরুল বয়াতি ও তার পুত্র নিশানে হালিম।

উৎসবের সাংস্কৃতিক পর্বে আলেয়া বেগম, ফকির আবুল সরকার, লতা দেওয়ান, রুমা সরকার, মুক্তা সরকার, সৈয়দ আশিকুর রহমান, বিমান চন্দ্র বিশ্বাস, বগা তালেব, আকাশ গায়েন, শাহ মোহাম্মদ শিপন, খোকন চিশতি, নবীন কিশোর গোস্বামীসহ দেশের প্রখ্যাত বাউল ও লোকজ শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। পাশাপাশি আলম বয়াতি, রনি দেওয়ান, কানন মোল্লাসহ একাধিক যন্ত্রশিল্পী এতে অংশ নেবেন।

মরমী সাধক ও বরেণ্য লোকসংগীতশিল্পী আবদুল হালিম বয়াতি (আবদুল হালিম মিয়া) ১৯২৯ সালের ৩০ অক্টোবর মাদারীপুর জেলার শিবচর উপজেলার বড়দোয়ালী গ্রামে জন্মগ্রহণ করেন।

বাল্য বয়সে সংগীতচর্চা শুরু করা এই সাধক বাউল গানের ‘বিচার ধারা’ এবং আধ্যাত্মিক সুফিগানের জন্য ব্যাপকভাবে সমাদৃত। বাংলাদেশে লোকবাদ্যযন্ত্র ‘সারিন্দা’ জনপ্রিয় করার পেছনে তার বড় ভূমিকা রয়েছে। ১৯৫৭ সালে বেতারে সরাসরি অনুষ্ঠানে তিনি প্রথমবারের মতো এই বাদ্যযন্ত্রটি বাজান। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

নিজের জীবদ্দশায় তিনি ৫ সহস্রাধিক গান রচনা করেন, যেগুলো ‘হালিম সংগীত’ নামে পরিচিত। এসব গানের মধ্যে দেহতত্ত্ব, শরিয়ত, মারফত, হকিকত, তরিকত ও দেশাত্মবোধক গান উল্লেখযোগ্য।

লোকসংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০১ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে। এ ছাড়া তিনি ‘কবি জসীমউদ্দীন গবেষক স্বর্ণপদক’ও অর্জন করেন। ২০০৭ সালের ২১ ফেব্রুয়ারি ৭৭ বছর বয়সে এই গুণী সাধক মৃত্যুবরণ করেন।

Related News :

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাবি উপাচার্যের সঙ্গে দক্ষিণ কোরিয়ার চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

জাবি উপাচার্যের সঙ্গে দক্ষিণ কোরিয়ার চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

জাবিতে সেশনজট নিরসনে আসছে সমন্বিত একাডেমিক ক্যালেন্ডার : উপাচার্য

জাবিতে সেশনজট নিরসনে আসছে সমন্বিত একাডেমিক ক্যালেন্ডার : উপাচার্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×