পিএসসির নতুন সদস্য জাবির আলোচিত অধ্যাপক ড. শামীমা সুলতানা

ঢাকা, ২৫ অক্টোবর-২০২৬

তৌকিবুল হাসান সিয়াম, (জাবি প্রতিনিধি) : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য হিসেবে নিয়োগ লাভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা (লাকি)।

আজ ২৫ অক্টোবর (রবিবার) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাঁকে জনস্বার্থে এই সাংবিধানিক পদে সানুগ্রহ নিয়োগ প্রদান করেছেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, পিএসসিতে যোগ দেওয়ার পূর্বে তাঁকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মসম্পর্ক সম্পূর্ণ পরিত্যাগ করতে হবে।

সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী, তিনি দায়িত্ব গ্রহণের দিন থেকে পরবর্তী ৫ বছর অথবা তাঁর বয়স ৬২ বছর পূর্ণ হওয়া—এর মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত পিএসসির সদস্য পদে বহাল থাকবেন।

​বিশ্ববিদ্যালয় অঙ্গনে একজন প্রথিতযশা শিক্ষক ও গবেষক হিসেবে অধ্যাপক ড. শামীমা সুলতানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। শিক্ষা ও গবেষণার পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’-এর সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন।

বিশেষ করে, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থী হত্যা, হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে ১ আগস্ট নিজ কার্যালয়ের দেওয়াল থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে তিনি দেশজুড়ে তীব্র আলোচনার জন্ম দেন এবং শিক্ষক সমাজের নীতি-নৈতিকতার প্রতীক হিসেবে ব্যাপক প্রশংসিত হন।

সততা, বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ ও সাহসিকতার এই স্বীকৃতিস্বরূপ সাংবিধানিক প্রতিষ্ঠান পিএসসিতে তাঁর অন্তর্ভুক্তি দেশ গঠন ও স্বচ্ছ প্রশাসন পরিচালনায় তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

Related News :

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাবি উপাচার্যের সঙ্গে দক্ষিণ কোরিয়ার চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

জাবি উপাচার্যের সঙ্গে দক্ষিণ কোরিয়ার চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×