
ঢাকা, ২৮ অক্টোবর-২০২৬
ওয়াহিদ মুরাদ, (চীফ রিপোর্টার) : খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর (বুধবার) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ, ডেঙ্গু নিয়ন্ত্রণ, মাদক নির্মূল, ইভটিজিং বন্ধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি প্রতিরোধ এবং সরকারি খাল জনসাধারণের জন্য উন্মুক্ত রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাশ গুপ্তের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ অরুপ কুমার চৌধুরি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা মো. গোলাম রসুল খান, খান জাহান আলী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) অনিমেশ মণ্ডল, আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত)আনিসুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টি এম শাহ আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহাগ হোসেন।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা আনসার কমান্ডার কবির হোসেন, সেনহাটি ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য পলি আক্তার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার সব ইউনিয়ন পরিষদের সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব দপ্তর, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিদের আরও সচেতন ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে ইভটিজিং, মাদক, দুর্নীতি ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে।
সভায় বক্তারা বলেন, ডেঙ্গু পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এ অবস্থায় মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণে সবাইকে আরও সচেতন হতে হবে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
সরকারি খাল জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ক্ষেত্রে মৎস্য বিভাগের ভূমিকা ও দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া বেওয়ারিশ কুকুরের ব্যবস্থাপনা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ অরুপ কুমার চৌধুরি তাঁর বক্তব্যে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা আরও জোরদার করা হবে। তিনি আরও বলেন, নিবন্ধনহীন যানবাহন এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে চালকদের আইন মেনে চলতে হবে। পাশাপাশি অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সব দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা


