ঢাকা, ০৬ অক্টোবর-২০২৬
জেলা প্রতিবেদক : ঘুষ নিয়ে বক্তব্য ভাইরাল হওয়ার পর চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াসকে হবিগঞ্জ পুলিশ লাাইনে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। ০৬ অক্টোবর (মঙ্গলবার) সকালে হবিগঞ্জ পুলিশ সুপার মো. তারেক মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, সার্কেল এএসপিকে এ ব্যাপারে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
সম্প্রতি এএসআই মোহাম্মদ ইলিয়াসের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় নানা আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দেয়। ভিডিওটিতে ইলিয়াস বলেন, ‘কিছু রটে দেখেই তো কিছু বটে! কথা বুঝছ না? আমি যদি বলি, আমি পুলিশের দারোগা, আমি ঘুষ খাই না, আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব, হইব নাকি? আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই।’
জানা যায়, সম্প্রতি চুনারুঘাট উপজেলার রানীগাঁও বাজারে একটি মামলার তদন্তে গিয়ে এএসআই ইলিয়াস হোসাইন এসব কথা বলেছেন। এ সময় স্থানীয় এক ব্যক্তি মোবাইল ফোনে তার বক্তব্যের ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ভিডিওটি আমি দেখেছি। এটি যাচাই করে দেখা হচ্ছে।’
Related News :

দ্বায়িত্ব পালনকালে পূজামণ্ডপে গান গাওয়া এএসআই প্রত্যাহার

নারী, শ্রম ও সংখ্যালঘুর অধিকার নিয়ে সিলেটে ব্রিটিশ এমপিদের আলোচনা

স্ত্রীকে ৪ লাখ টাকায় ভারতে পাচারের চেষ্টা, স্বামীসহ গ্রেপ্তার ৪ জন

কাজী নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতির অনুপ্রেরণা

দুর্নীতি ও মাদক নির্মূলে হবিগঞ্জে ইমামদের ভূমিকা নিয়ে মতবিনিময়

সিলেটে স্বামীর বন্ধুরা মিলে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

যশোর থেকে অপহৃত স্কুলছাত্রী সিলেটে উদ্ধার : যুবক গ্রেপ্তার

সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলমকে প্রত্যাহার

সুনামগঞ্জে লেডি কান্তা চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩


