ঢাকা, ১৪ অক্টোবর-২০২৬
চীফ রিপোর্টার : নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা, আইনি প্রতিকার পাওয়ার সুযোগ, শ্রমিকদের অধিকার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিয়ে সিলেটে আইন বিশেষজ্ঞ ও বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন ব্রিটিশ আইনপ্রণেতারা। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে চলতি সপ্তাহে যোগ দেন যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদল। ১৪ অক্টোবর (বুধবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ বিষয়ক অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) চেয়ার ও ব্রিটিশ সংসদ সদস্য আফসানা বেগম প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন। এ সময় সিলেট বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, আইন বিশেষজ্ঞ এবং চা-বাগানের শ্রমিকদের সঙ্গে প্রতিনিধিদলটির মতবিনিময় করেন।
আলোচনায় গুরুত্ব পেয়েছে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা, আইনি প্রতিকার, শ্রমিকের অধিকার ও কর্মপরিবেশ, সংখ্যালঘু জনগোষ্ঠী সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠায় উদ্যোগ এবং স্থানীয় পর্যায়ে সম্মিলিত কমিউনিটিভিত্তিক উদ্যোগ।
ব্রিটিশ প্রতিনিধিদলের সপ্তাহব্যাপী বাংলাদেশ সফরের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সফরকালে ঢাকায় সরকারি প্রতিনিধি, সংসদ সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তারা। এ ছাড়া কক্সবাজারে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার সঙ্গেও মতবিনিময় করা হয়। গত ৯ অক্টোবর সিলেটে পৌঁছে প্রতিনিধিদলটি ব্র্যাকের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে। এরপর তারা সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করে। ব্র্যাক লার্নিং সেন্টারেও আলোচনায় অংশ নেয় প্রতিনিধিদলটি।
আলোচনায় লিঙ্গভিত্তিক সহিংসতা, শিক্ষা ও কর্মসংস্থান, অবকাঠামো, ভূমির অধিকার ও জমি বিরোধ, ভিসা ও কনস্যুলার সেবা এবং সিলেট বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের বিষয় উঠে আসে।
আলোচনায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন এবং সিলেট প্রেস ক্লাবের সভাপতি মোকতাবিস নূর অংশ নেন।
১০ অক্টোবর প্রতিনিধিদলটি ব্র্যাকের সঙ্গে উরাং বা ওরাঁও সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় তারা ওই অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সম্পর্কে জানেন। স্থানীয় উন্নয়ন চ্যালেঞ্জ এবং এ সংক্রান্ত উদ্যোগ সম্পর্কে জানতে ব্র্যাকের আল্ট্রা পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচির অংশগ্রহণকারীদের সঙ্গেও কথা বলেন ব্রিটিশ এমপিরা।
পরদিন ১১ অক্টোবর প্রতিনিধিদলটি ব্লাস্টের সিলেট ইউনিট পরিদর্শন করে। সেখানে তারা বিচার বিভাগের সদস্য, আইনজীবী ও প্যারালিগ্যালদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আইনি সহায়তা, আইনি পরামর্শ ও আইনগত প্রতিকার পাওয়ার সুযোগ এবং ন্যায়বিচার নিশ্চিতে এসব সেবার পরিধি বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়।
কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন যুক্তরাজ্য শাখার সহায়তায় প্রতিনিধিদলের এ সফর অনুষ্ঠিত হয়।
Related News :

দ্বায়িত্ব পালনকালে পূজামণ্ডপে গান গাওয়া এএসআই প্রত্যাহার

স্ত্রীকে ৪ লাখ টাকায় ভারতে পাচারের চেষ্টা, স্বামীসহ গ্রেপ্তার ৪ জন

ঘুষ নিয়ে বক্তব্য ভাইরালের পর এএসআই ক্লোজড

কাজী নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতির অনুপ্রেরণা

দুর্নীতি ও মাদক নির্মূলে হবিগঞ্জে ইমামদের ভূমিকা নিয়ে মতবিনিময়

সিলেটে স্বামীর বন্ধুরা মিলে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

যশোর থেকে অপহৃত স্কুলছাত্রী সিলেটে উদ্ধার : যুবক গ্রেপ্তার

সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলমকে প্রত্যাহার

সুনামগঞ্জে লেডি কান্তা চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩


