ঢাকা, ০৪ এপ্রিল-২০২৬
জেলা প্রতিনিধি : বিভাগীয় শহর সিলেটে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি করায় ছয় ফার্মেসিকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ০৩ এপ্রিল (শুক্রবার) রাত ৯টায় নগরের চৌহাট্টায় এই অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
অভিযান শেষে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিন শাকিল ভুঞা জানান, জেলা প্রশাসকের নির্দেশ নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে এই অভিযান। ওষুধ প্রশাসনের কর্মকর্তাকে নিয়ে তাঁর দিকনির্দেশনা অনুযায়ী মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি, লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।
জানা গেছে, চৌহাট্টার দি স্কয়ার ফার্মেসিকে ১৫ হাজার, নিউ শুভ ফার্মেসিকে ২০ হাজার, মজননী ফার্মেসিকে ৫ হাজার, জি এম ফার্মেসিকে ৫ হাজার, সুলভ ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুয়েল মিয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হক ও ড্রাগ সুপার সৌরভ কুমার কুুণ্ডু এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন।
Related News :

দ্বায়িত্ব পালনকালে পূজামণ্ডপে গান গাওয়া এএসআই প্রত্যাহার

নারী, শ্রম ও সংখ্যালঘুর অধিকার নিয়ে সিলেটে ব্রিটিশ এমপিদের আলোচনা

স্ত্রীকে ৪ লাখ টাকায় ভারতে পাচারের চেষ্টা, স্বামীসহ গ্রেপ্তার ৪ জন

ঘুষ নিয়ে বক্তব্য ভাইরালের পর এএসআই ক্লোজড

কাজী নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতির অনুপ্রেরণা

দুর্নীতি ও মাদক নির্মূলে হবিগঞ্জে ইমামদের ভূমিকা নিয়ে মতবিনিময়

সিলেটে স্বামীর বন্ধুরা মিলে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

যশোর থেকে অপহৃত স্কুলছাত্রী সিলেটে উদ্ধার : যুবক গ্রেপ্তার

সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলমকে প্রত্যাহার


