ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত : সংস্কৃতি বিকাশে নানা প্রস্তাব

ঢাকা, ০৫ এপ্রিল-২০২৬

মো. সোহেল রানা, (জ্যেষ্ঠ প্রতিবেদক) : ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত নজরুল অডিটরিয়াম-এ ০৪ এপ্রিল (শনিবার) অনুষ্ঠিত হয়েছে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী ২০২৬ উদযাপন এবং ময়মনসিংহ বিভাগে সংস্কৃতির বিকাশে করণীয়’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ, ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের সংসদ সদস্য মাওলানা কামরুল হাসান মিলন এবং ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য, ময়মনসিংহ, জামালপুর ও নেত্রকোনা জেলার জেলা প্রশাসকবৃন্দ, পুলিশ সুপারবৃন্দ, বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী, এনডিসি।

সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও মানবতার বাণী নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, নজরুলের সাহিত্য, সংগীত ও দর্শন কেবল একটি ঐতিহ্য নয়, বরং বাংলাদেশের সাংস্কৃতিক শক্তির অন্যতম ভিত্তি। আলোচনায় ২০২৬ সালে জাতীয়ভাবে নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপনকে আরও ব্যাপক ও বর্ণাঢ্য করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের প্রস্তাব উঠে আসে।

এর মধ্যে সাংস্কৃতিক উৎসব আয়োজন, গবেষণা কার্যক্রম জোরদার, শিক্ষা প্রতিষ্ঠানে নজরুল চর্চা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সাংস্কৃতিক সংগঠনগুলোর সক্ষমতা উন্নয়নের বিষয়টি গুরুত্ব পায়। বিশেষ করে ময়মনসিংহ বিভাগে সংস্কৃতির সার্বিক বিকাশে অবকাঠামো উন্নয়ন, সাংস্কৃতিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, তরুণ শিল্পীদের পৃষ্ঠপোষকতা এবং জেলা ও উপজেলা পর্যায়ে নিয়মিত সাংস্কৃতিক আয়োজন নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, জাতীয় কবির আদর্শ ও চেতনা ধারণ করে একটি প্রগতিশীল, মানবিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে সরকার ও সংশ্লিষ্ট সকল মহল সম্মিলিতভাবে কাজ করবে। সভা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী সফলভাবে উদযাপন এবং ময়মনসিংহ বিভাগে সংস্কৃতির বিকাশে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

Related News :

জামালপুরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

জামালপুরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

টাঙ্গাইলের নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

নেত্রকোনায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক হত্যার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা

নেত্রকোনায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক হত্যার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা

নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

বিষ খাইয়ে দুই বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগে বাবা-সৎ মা আটক

বিষ খাইয়ে দুই বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগে বাবা-সৎ মা আটক

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক

বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক

টাঙ্গাইলে বরখাস্ত আনসার বাহিনীর সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলে বরখাস্ত আনসার বাহিনীর সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×