নেত্রকোনায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক হত্যার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা

ঢাকা, ১৭ অক্টোবর-২০২৬

জেলা প্রতিবেদক : নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফরজ্জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যার ঘটনায় মামলা হয়েছে। ১৬ অক্টোবর (শুক্রবার) রাতে তার স্ত্রী অনিন্দিতা সাংমা বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা ৮ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার সাকের আহমেদ।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এসআরবি-১৪ ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি মো. মাসুদরানা। তিনি বলেন, ‘ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ঘটনার পর থেকেই কর্মকর্তারা এলাকায় কাজ করছেন। পাশাপাশি ছায়া তদন্ত ও অব্যাহত আছে।’

নিহতের স্ত্রী অনিন্দিতা জানান, তার দুটি সন্তান রয়েছে। স্বামীকে নৃশংসভাবে হত্যায় সন্তানদের নিয়ে আতঙ্কিত হয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

উল্লেখ্য, গত (বৃহস্পতিবার) আনুমানিক রাত ৮ টার দিকে উপজেলার তেলুঞ্জিয়া এলাকায় একটি চায়ের দোকানের সামনে গুলি  করা হয় সাংবাদিক আলিফ ফকিরকে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহমেদ বলেন, ‘ঘটনার পর থেকে আসামীদের সনাক্তের কাজ চলছে। আশপাশের সিসিটিভির ফুটেজ ঘটনার আলামত সবকিছু মাথায় রেখে তদন্ত চলছে। খুব শীঘ্রই জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’

Related News :

জামালপুরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

জামালপুরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

টাঙ্গাইলের নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

বিষ খাইয়ে দুই বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগে বাবা-সৎ মা আটক

বিষ খাইয়ে দুই বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগে বাবা-সৎ মা আটক

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক

বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক

টাঙ্গাইলে বরখাস্ত আনসার বাহিনীর সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলে বরখাস্ত আনসার বাহিনীর সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

ময়মনসিংহে হত্যা মামলায় ২ সহোদরের মৃত্যুদণ্ড

ময়মনসিংহে হত্যা মামলায় ২ সহোদরের মৃত্যুদণ্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×