ঢাকা, ১৭ অক্টোবর-২০২৬
দেলোয়ার হোসেন গাজী, (কয়রা প্রতিনিধি, খুলনা) : খুলনা জেলার কয়রা থানার প্রত্যন্ত এলাকা মহারাজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শ্যামখালী, কলুখালী ও লক্ষীখোলা- এই তিনটি গ্রাম মিলে প্রায় আড়াই থেকে তিন হাজার হিন্দু সম্প্রদায়ের বসবাস। এলাকার হিন্দু সম্প্রদায়ের জন্য একটি সার্বজনীন শ্মশানঘাটের জায়গা নির্ধারণ করা হলেও জায়গাটি অতি নিচু এবং খালের ধারে হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা।
১৭ অক্টোবর শনিবার সকাল সাড়ে ১০ টার সময় কলুখালী শ্মশান ঘাটের পাশে রাস্তায় দাড়িয়ে শতাধীক নারী ও পুরুষ মিলে মানব বন্ধনে অংশ নেন, এবং তাদের দাবি-দাওয়া তুলে ধরেন। ৯ নং ওয়ার্ডের ইউ পি সদস্য মো. জামাল ফারুক জাফরিন বলেন, ২০২২-২৩ অর্থ বছর একটি প্রকল্প দেওয়া হয়েছে ও শ্মশান ঘাটের কাজ শেষ করতে এখোনো অনেক টাকার দরকার, আগামী অর্থ বছরের খুলনা জেলা পরিষদের বরাদ্দ ও ইউনিয়ন পরিষদের প্রকল্প দিয়ে শ্মশানের অসমাপ্ত কাজগুলো দ্রুত সমাপ্ত করা হবে বলে জানান।
স্থানীয়রা জানান, সরকার থেকে কিছু বাজেট দেওয়া হলেও কাজ এখনো অসমাপ্ত রয়ে গেছে। একজন মানুষ মারা গেলে শবদাহ করার জন্য যে জায়গাটি রয়েছে, সেখানে সামান্য বৃষ্টিতেই জল উঠে যায়। জল উঠে গেলে সেখানে শবদাহ করা কঠিন হয়ে পড়ে।
শ্মশানঘাটে ২০, ৫০ জন লোক একত্রিত হলে মৃতদেহের সৎকার সম্পন্ন না হওয়া পর্যন্ত শোকাতুর আত্মীয়-স্বজন ও অভ্যাগতদের বসার জন্য কোনো বিশ্রামাগার বা শ্মশান ছাউনি নেই, যেখানে মরদেহ রাখা যাবে বা লোকজন একটু বসতে পারবে।
এ বিষয়ে স্থানীয়রা বাংলাদেশ সরকার ও খুলনা জেলার দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা মনিরুল হাসান বাপি ভাইয়ের মাধ্যমে সরকারের কাছে আবেদন জানিয়েছেন, যাতে অবহেলিত মহারাজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের এই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের শ্মশানঘাটটি দ্রুত সংস্কার করে শোকাতুর আত্মীয়-স্বজন ও অভ্যাগতদের বসার জন্য একটি শ্মশান ছাউনি নির্মাণ করে দেওয়া হয়।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


