ঢাকা, ১৭ অক্টোবর-২০২৬
তৌকিবুল হাসান সিয়াম, (জাবি প্রতিনিধি) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিন্ডিকেটের নতুন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। আগামী ২ (দুই) বছরের জন্য তাঁকে এই পদে মনোনয়ন প্রদান করা হয়েছে।
আজ ১৭ অক্টোবর (শনিবার) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক স্মারকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩’-এর ২২(১)(জি) ও ২২(৩) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ড. নাহরিন ইসলাম খানকে এই মনোনয়ন দেওয়া হয়েছে।
একই আদেশের মাধ্যমে এর আগে জারি করা (গত ২৩ জুন ২৫২৫ তারিখের স্মারক অনুযায়ী) উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খানের অনুকূলে জারিকৃত আদেশের অংশটুকু বাতিল করা হয়েছে।
সরকারি উক্ত স্মারকের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয় অনুবিভাগ), জাবি রেজিস্টার এবং অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ইতোমধ্যে প্রেরণ করা হয়েছে।
Related News :

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাবি উপাচার্যের সঙ্গে দক্ষিণ কোরিয়ার চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

জাবিতে সেশনজট নিরসনে আসছে সমন্বিত একাডেমিক ক্যালেন্ডার : উপাচার্য


