ঢাকা, ০১ নভেম্বর-২০২৬
জেলা প্রতিবেদক : জামালপুরের দেওয়ানগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে আট লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আজ ০১ নভেম্বর (রবিবার) দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত মো. মাহমুদুল হাসান ওরফে সাকিল (২৯) শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন। অর্থদণ্ডের টাকা ভুক্তভোগী পাবেন বলে রায়ে জানানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১২ মে রাত পৌনে ৮টার দিকে দশম শ্রেণির ওই ছাত্রীকে বাড়ির কাছের রাস্তা থেকে অপহরণ করেন সাকিল। পরে শ্রীবরদীতে একটি বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করেন। এরপর তিনি ভুক্তোভোগীকে প্রথমে রংপুর এবং পরবর্তীতে গাজীপুরের টঙ্গীর দেউরা এলাকায় নিয়ে যান। সেখানে তাকে আটকে রেখে নির্যাতন করতে থাকেন। মেয়ের খোঁজ না পেয়ে ঘটনার দিন রাতেই ভুক্তভোগীর বাবা দেওয়ানগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে পুলিশ। অপহরণের সাত দিন পর ১৯ মে দিবাগত রাতে দেউরা এলাকায় আসামির ভাড়া বাসা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। ভুক্তভোগীর বাবা সাকিলকে আসামি করে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। পাঁচজন সাক্ষির সাক্ষ্য নেন আদালত।
Related News :

টাঙ্গাইলের নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

নেত্রকোনায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক হত্যার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা

নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

বিষ খাইয়ে দুই বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগে বাবা-সৎ মা আটক

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক

টাঙ্গাইলে বরখাস্ত আনসার বাহিনীর সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু


