ঢাকা, ০৯ সেপ্টেম্বর-২০২৬
জেলা প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলায় সাময়িকভাবে বরখাস্ত আনসার বাহিনীর সদস্য হানিফ খানকে (৩৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ০৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ৯টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হানিফ হাবলা উত্তরপাড়ার মৃত বীর মুক্তিযোদ্ধা বক্তার আলী খানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল (মঙ্গলবার) রাতে হানিফ বিলপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরে এলাকার লোকজন তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, মঙ্গলবার রাতে হানিফ খান নামে এক আনসার সদস্যকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Related News :

জামালপুরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

টাঙ্গাইলের নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

নেত্রকোনায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক হত্যার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা

নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

বিষ খাইয়ে দুই বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগে বাবা-সৎ মা আটক

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক

টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু


