ঢাকা, ৩০ সেপ্টেম্বর-২০২৬
জেলা প্রতিবেদক : সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, নজরুল কেবল একটি সময়ের কবি নন। তিনি বাঙালির চিরজাগ্রত বিবেক, মানবমুক্তির কণ্ঠস্বর এবং সাম্য ও সম্প্রীতির অনন্ত অনুপ্রেরণা। তিনি আরো বলেন, ১০০ বছর আগে তার সিলেট আগমন এ অঞ্চলের সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায়। শতবর্ষ পর সেই স্মৃতিকে ঘিরে আয়োজিত ‘নজরুল উৎসব’ নতুন প্রজন্মের কাছে নজরুলের সৃষ্টিশীলতা ও মানবিক দর্শনকে আরো গভীরভাবে তুলে ধরবে।
আজ ০১ অক্টোবর (ব সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘নজরুল উৎসব ২০২৬’-এর বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বাংলাদেশের প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী হিমাংশু বিশ্বাসকে বিশেষ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদী এসব কথা বলেন।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার আহ্বায়ক সাজন আহমদ সাজুর সভাপতিত্বে এবং আবৃত্তিশিল্পী রিফাত আরা রিফার সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বারের পরিচালক মো. কাপ্তান হোসেন, সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেটের আহ্বায়ক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, সৈয়দ নাসির উদ্দিন রহ. স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান হুমায়ন আহমদ মাসুক, মহানগর বিএনপির সহ-যোগাযোগবিষয়ক সম্পাদক কয়েস আহমদ সাগর, মুক্তাক্ষরের পরিচালক বিমল কর এবং সমাজকর্মী মিছবাহ আহমদ জেহিন।
এর আগে দুপুর ১২ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সাংস্কৃতিক র্যালির মাধ্যমে দিনব্যাপী নজরুল উৎসবের উদ্বোধন করা হয়।
Related News :

দ্বায়িত্ব পালনকালে পূজামণ্ডপে গান গাওয়া এএসআই প্রত্যাহার

নারী, শ্রম ও সংখ্যালঘুর অধিকার নিয়ে সিলেটে ব্রিটিশ এমপিদের আলোচনা

স্ত্রীকে ৪ লাখ টাকায় ভারতে পাচারের চেষ্টা, স্বামীসহ গ্রেপ্তার ৪ জন

ঘুষ নিয়ে বক্তব্য ভাইরালের পর এএসআই ক্লোজড

দুর্নীতি ও মাদক নির্মূলে হবিগঞ্জে ইমামদের ভূমিকা নিয়ে মতবিনিময়

সিলেটে স্বামীর বন্ধুরা মিলে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

যশোর থেকে অপহৃত স্কুলছাত্রী সিলেটে উদ্ধার : যুবক গ্রেপ্তার

সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলমকে প্রত্যাহার

সুনামগঞ্জে লেডি কান্তা চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩


