ঢাকা, ০১ অক্টোবর-২০২৬
দেলোয়ার হোসেন গাজী, (কয়রা উপজেলা প্রতিনিধি) : খুলনার কয়রা উপজেলার খান সাহেব কোমর উদ্দিন কলেজ ছাত্রদলের উদ্যোগে আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই কর্মসূচিতে কলেজের সাবেক অধ্যক্ষ চয়ন কুমারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, অনৈতিক কর্মকাণ্ড ও দুর্নীতির অভিযোগ তুলে স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা। ০১ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ১২টার দিকে খান সাহেব কোমর উদ্দিন কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাঁদ আলী ব্রিজ অভিমুখে যায়।
মিছিলে নেতৃত্ব দেন খান সাহেব কোমর উদ্দিন কলেজ ছাত্রদলের সভাপতি মাসুম বিল্লাহ। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তাদের ভাষায় ‘সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের’ প্রতিবাদ জানান। এ ছাড়া মিছিল চলাকালে কলেজের সাবেক অধ্যক্ষ চয়ন কুমারের রায় বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, নিয়োগ বাণিজ্য, অনৈতিক কর্মকাণ্ড ও দুর্নীতির অভিযোগ তুলে স্লোগান দেওয়া হয়। এবং তৎকালীন সরকার দলীয় আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে বিভিন্ন ধরনের অর্থনৈতিক বাণিজ্য কর্মকাণ্ড জড়িয়ে ছিলেন, তবে এসব অভিযোগের বিষয়ে চয়ন কুমারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মিছিলকে ঘিরে কলেজ মোড় এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। মিছিলটি চাঁদ আলী ব্রিজের দিকে অগ্রসর হওয়ার সময় নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন। খান সাহেব কোমর উদ্দিন কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রাজু, দপ্তর সম্পাদক মুস্তাকিম আহমেদসহ সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। এ সময় কলেজ ছাত্রদলের সদস্য মুরাদ, মুজাহিদ, মোস্তাকিম, হৃদয়, তোকি, তারেক, জিম, জাহিদুল, সাদিকুল, রাহান, রাকিব, ইমরান, সাকিব, আরিফ, ফয়সাল, নহিদ, সিয়াম, সজুন ও সমুনসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খান সাহেব কোমর উদ্দিন কলেজ ছাত্রদলের সভাপতি মাসুম বিল্লাহ বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রদল ঐক্যবদ্ধ। সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমরা রাজপথে থেকে প্রতিবাদ চালিয়ে যাব।’ তিনি আরও বলেন, কলেজের সাবেক অধ্যক্ষ চয়ন কুমারের বিরুদ্ধে যেসব অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে, সেগুলোরও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
আয়োজকরা জানান, আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে। একই সঙ্গে এলাকায় কোনো ধরনের নৈরাজ্য ও সহিংসতা যাতে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তারা।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


