ঢাকা, ২২ আগস্ট-২০২৬
সিলেট প্রতিবেদক : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় স্বামীর বন্ধুদের হাতে এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে ভুক্তভোগী ওই নারীকে। গত বৃহস্পতিবার উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের নগর ডেংরী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে গোয়াইনঘাট থানায় একটি মামলা করেছেন। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার নগর ডেংরি এলাকার নেহাল এবং একই এলাকার মাসুক। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা ভুক্তভোগীর স্বামীর বন্ধু ও পূর্বপরিচিত।
জানা যায়, ভুক্তভোগীর স্বামী বর্তমানে সিলেট এয়ারপোর্ট থানার একটি মামলায় কারাগারে রয়েছেন। ২০ আগস্ট দুপুরে তার স্বামীর বন্ধু নেহাল নামের এক যুবক ওই নারীকে ডেকে ডৌবাড়ী ইউনিয়নের নগর ডেংরি এলাকার একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যান। সেখানে আগে থেকেই আরও তিন যুবক উপস্থিত ছিলেন। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার নগর ডেংরী এলাকায় ওই গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। ঘটনার পরপরই ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানানো হলে গোয়াইনঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিশেষ অভিযানের মাধ্যমে পুলিশ নেহাল ও মাসুককে গ্রেপ্তার করতে সক্ষম হলেও বাকি অভিযুক্তরা পলাতক রয়েছেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা অভিযুক্তদের ধরতে অভিযান চালাই এবং দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।’ তিনি আরও বলেন, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলমান রয়েছে এবং ভুক্তভোগী গৃহবধূর আইনি সুরক্ষা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Related News :

দ্বায়িত্ব পালনকালে পূজামণ্ডপে গান গাওয়া এএসআই প্রত্যাহার

নারী, শ্রম ও সংখ্যালঘুর অধিকার নিয়ে সিলেটে ব্রিটিশ এমপিদের আলোচনা

স্ত্রীকে ৪ লাখ টাকায় ভারতে পাচারের চেষ্টা, স্বামীসহ গ্রেপ্তার ৪ জন

ঘুষ নিয়ে বক্তব্য ভাইরালের পর এএসআই ক্লোজড

কাজী নজরুল মানবমুক্তির কণ্ঠস্বর ও সাম্য-সম্প্রীতির অনুপ্রেরণা

দুর্নীতি ও মাদক নির্মূলে হবিগঞ্জে ইমামদের ভূমিকা নিয়ে মতবিনিময়

যশোর থেকে অপহৃত স্কুলছাত্রী সিলেটে উদ্ধার : যুবক গ্রেপ্তার

সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলমকে প্রত্যাহার

সুনামগঞ্জে লেডি কান্তা চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩


