গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ সেমিনারে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার আহ্বান

ঢাকা, ২৩ আগস্ট-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২২ আগস্ট (শনিবার) সকাল ১১টায় গোপালগঞ্জ সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে গ্রীণ ফোর্স বাংলাদেশ গোপালগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বক্তারা দুর্নীতিকে দেশের উন্নয়ন ও সামাজিক অগ্রগতির অন্যতম প্রধান অন্তরায় হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রীণ ফোর্স বাংলাদেশ গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি এবং সরকারি নজরুল কলেজ, সাতপাড়, গোপালগঞ্জের সাবেক সহযোগী অধ্যাপক ও ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান গোলাম মোস্তফা জিএম।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গ্রীণ ফোর্স বাংলাদেশের চেয়ারম্যান মিকাইল রহমান, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ্ মো. ইকবাল হোসেন, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক আনিসুজ্জামান সিকদার, মানিকহার ইভিআই বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মেজর সরদার নুরুল ইসলাম, জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসুদ আহমেদ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এসএসটিএম অনুষদের ডিন ড. মাহবুব হাসান এবং গোপালগঞ্জ সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খন্দকার সাবিনা ইয়াসমিন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রীণ ফোর্স বাংলাদেশ গোপালগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোজাহারুল হক বাবলু। মূল প্রবন্ধে তিনি বলেন, দুর্নীতি দেশের অর্থনৈতিক, সামাজিক ও নৈতিক উন্নয়নের পথে বড় বাধা। একটি উন্নত ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের শাসন নিশ্চিত করা জরুরি। মূল প্রবন্ধে প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, সরকারি অর্থ ব্যয়ের যথাযথ হিসাব জনগণের সামনে প্রকাশ, আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করা এবং দুর্নীতিবাজদের সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কটের ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া সরকারি-বেসরকারি প্রতিটি সেক্টরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে জনসেবা সহজ ও দুর্নীতিমুক্ত করা এবং ঘুষ গ্রহণ ও প্রদান—উভয় ক্ষেত্রেই কঠোর আইনগত ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়।

শিক্ষা খাতে শিক্ষক নিয়োগ ও শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত, প্রশ্নফাঁস ও কোচিং বাণিজ্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ, শিক্ষাখাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি এবং বরাদ্দের অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে কঠোর নজরদারির বিষয়েও গুরুত্বারোপ করা হয়। স্বাস্থ্য খাতের অনিয়ম বন্ধে ই-টেন্ডার ব্যবস্থার যথাযথ প্রয়োগ, সরকারি ও বেসরকারি হাসপাতালের সেবার মান নিশ্চিত করতে শক্তিশালী মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা এবং ভুয়া ডাক্তার ও অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীণ ফোর্স বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) বায়েজিদ খান, খুলনা বিভাগীয় কমিটির সেক্রেটারি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, খুলনা জেলা কমিটির সভাপতি মো. সুজাত কবির, সেক্রেটারি মো. নুর আলম শান্ত এবং সহ-সাংগঠনিক সম্পাদক মুস্তাসিন আকুঞ্জীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সাংবাদিক মো. সাইফুর রশিদ চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরাও সেমিনারে বক্তব্য দেন। বক্তারা বলেন, দুর্নীতি শুধু রাষ্ট্রীয় অর্থনীতিকেই ক্ষতিগ্রস্ত করে না; এটি সমাজের নৈতিক ভিত্তিকেও দুর্বল করে দেয়। ফলে বৈষম্য বৃদ্ধি পায়, মানুষের অধিকার ক্ষুণ্ন হয় এবং উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছায় না। বক্তারা দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বিশেষ করে যুবসমাজ ও তরুণ প্রজন্মকে সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানান। তারা বলেন, নতুন প্রজন্মের মধ্যে সততা, নৈতিকতা ও দেশপ্রেমের মূল্যবোধ জাগ্রত করতে পারলে ভবিষ্যতে দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা সহজ হবে।

গ্রীণ ফোর্স বাংলাদেশের এ ধরনের সামাজিক উদ্যোগকে স্বাগত জানিয়ে অতিথিরা বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; এর জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা, নৈতিক মূল্যবোধ এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রতিরোধ। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে দুর্নীতিবিরোধী সচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়। সেমিনারের শেষ পর্যায়ে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের দল-মত নির্বিশেষে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ গ্রহণ করানো হয়। একই সঙ্গে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তা ও অংশগ্রহণকারীরা।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×