ঢাকা, ০৬ অক্টোবর-২০২৬
জেলা প্রতিবেদক : মাগুরায় মাদকবিরোধী অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় মাদক বিক্রির ৩ লাখ ৪৮ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আজ ০৬ অক্টোবর (মঙ্গলবার) জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, মাগুরা সদর থানা, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সিসিআইসির সমন্বয়ে গত রাতে মাগুরা পৌরসভার ১নং ওয়ার্ডের কাশিনাথপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক ব্যবসায়ী মো. শাহীন আলম ওরফে শাহীন (৪৬), তার স্ত্রী সাথী খাতুন (৩৬) এবং খালিদ হাসানকে (৩১) গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বিক্রির ৩ লাখ ৪৮ হাজার টাকা, মাদক পরিবহনে ব্যবহৃত ১৩৫ সিসির একটি ডিসকভার মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, জেলার বিভিন্ন এলাকায় মাদক ও জুয়ার বিরুদ্ধে নিয়মিত সমন্বিত সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিনজন দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০২৬ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ সুপার কার্যালয় থেকে জানানো হয়, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


