হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ

ঢাকা, ১৯ নভেম্বর-২০২৬

স্টাফ রিপোর্টার : ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান-সম্পর্কিত একটি হত্যাচেষ্টা মামলায় উত্তরা থেকে গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক এ আদেশ দেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. মুর্শিদুল আলম জ্যোতিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এর আগে তাকে আদালতে হাজির করা হয়।

আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জ্যোতির কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন। পরে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনও হতে পারে। বুধবার দিবাগত মধ্যরাত ৩টার দিকে উত্তরা এলাকার একটি বাসা থেকে জ্যোতিকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা থানার সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর গুলি চালালে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে তিনি দীর্ঘ সময় চিকিৎসা নেন। এরপর ভুক্তভোগী নিজে বাদী হয়ে ২০২৫ সালের ৩ মে মামলাটি করেন। এ মামলায় জ্যোতিকে ২১৬ নম্বর আসামি করা হয়।

উল্লেখ্য, অভিনেত্রী অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়া একই মামলায় জামিনে রয়েছেন।

Related News :

১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ

১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ

মারধর-চুরি'র মামলায় বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে

মারধর-চুরি'র মামলায় বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে

রামিসা হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল : স্ত্রী স্বপ্না খালাস

রামিসা হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল : স্ত্রী স্বপ্না খালাস

বহুল আলোচিত শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা মামলার রায় আগামীকাল

বহুল আলোচিত শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা মামলার রায় আগামীকাল

শব্দ দূষণ রোধে হর্ন ব্যবহার নিয়ন্ত্রণ ও নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ

শব্দ দূষণ রোধে হর্ন ব্যবহার নিয়ন্ত্রণ ও নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ

বিচারকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন : ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব

বিচারকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন : ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব

ফরিদপুরে ছেলেশিশুকে বলাৎকারের অভিযোগে ইমামের ৭ বছরের কারাদণ্ড

ফরিদপুরে ছেলেশিশুকে বলাৎকারের অভিযোগে ইমামের ৭ বছরের কারাদণ্ড

তাহসিফ হত্যা মামলায় আবারও দুই দিনের রিমান্ডে বন্ধু শাহরিয়ার রেজা দ্বীপ

তাহসিফ হত্যা মামলায় আবারও দুই দিনের রিমান্ডে বন্ধু শাহরিয়ার রেজা দ্বীপ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দিলীপ আগরওয়ালা রিমান্ডে

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দিলীপ আগরওয়ালা রিমান্ডে

জামালপুরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসা শিক্ষকের ৮ বছরের সশ্রম কারাদণ্ড

জামালপুরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসা শিক্ষকের ৮ বছরের সশ্রম কারাদণ্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×