মারধর-চুরি’র মামলায় বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে

ঢাকা, ১৯ নভেম্বর-২০২৬

স্টাফ রিপোর্টার : বায়তুল মোকাররম মসজিদে প্রবাস ফেরত এক ব্যবসায়ীকে মারধরসহ ৩০ হাজার টাকা চুরির মামলায় সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।

১৯ নভেম্বর (বৃহস্পতিবার) তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিরিয়াস ক্রাইম শাখার ইন্সপেক্টর হাবিবুর রহমান।

আবেদনে বলা হয়, ঘটনার পেছনে কোনো ব্যক্তি বা দলের প্ররোচনা ছিল কি না, অর্থের লেনদেন হয়েছে কি না এবং হামলায় কারা নেতৃত্ব দিয়েছেন, তা জানতে রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। গত (বুধবার) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে রাজধানীর বসুন্ধরার একটি বাসা থেকে মুফতি রুহুল আমিনকে আটক করে ভাটারা থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর জুমার নামাজের সময় বায়তুল মোকাররম মসজিদে এ ঘটনা ঘটে। ওই দিন ইসলামী ফাউন্ডেশন থেকে দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করছিলেন। অভিযোগ রয়েছে, সাবেক খতিব রুহুল আমিন অন্য আসামিদের নিয়ে মসজিদে প্রবেশ করে তাকে মিম্বর থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে আঘাত করেন এবং তার হাত থেকে মাইক কেড়ে নেন।

এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, মুসল্লিরা বাধা দিতে গেলে রুহুল আমিনের নির্দেশে এক আসামি লোহার রড দিয়ে বাদীর ডান চোখের নিচে আঘাত করেন। অন্য আসামিরা বাদীসহ মুসল্লিদের মারধর করেন। এ সময় বাদীর পকেট থেকে ৩০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। হামলায় ৫০ থেকে ৬০ জন মুসল্লি আহত হন এবং মসজিদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

রিমান্ড আবেদনে সিআইডি বলেছে, ঘটনায় রুহুল আমিনের ভূমিকা ও সংশ্লিষ্টতা যাচাই, হামলার পেছনে প্ররোচনা ও আর্থিক লেনদেনের তথ্য অনুসন্ধান, হামলায় নেতৃত্বদানকারীদের শনাক্ত এবং ঘটনার পরিকল্পনা ও উদ্দেশ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। পাশাপাশি আহত ব্যক্তিদের ওপর হামলা ও মসজিদের সম্পত্তি ভাঙচুরে কার কী ভূমিকা ছিল, তা-ও তদন্ত করতে চায় সংস্থাটি।

Related News :

১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ

১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ

হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ

হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ

রামিসা হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল : স্ত্রী স্বপ্না খালাস

রামিসা হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল : স্ত্রী স্বপ্না খালাস

বহুল আলোচিত শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা মামলার রায় আগামীকাল

বহুল আলোচিত শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা মামলার রায় আগামীকাল

শব্দ দূষণ রোধে হর্ন ব্যবহার নিয়ন্ত্রণ ও নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ

শব্দ দূষণ রোধে হর্ন ব্যবহার নিয়ন্ত্রণ ও নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ

বিচারকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন : ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব

বিচারকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন : ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব

ফরিদপুরে ছেলেশিশুকে বলাৎকারের অভিযোগে ইমামের ৭ বছরের কারাদণ্ড

ফরিদপুরে ছেলেশিশুকে বলাৎকারের অভিযোগে ইমামের ৭ বছরের কারাদণ্ড

তাহসিফ হত্যা মামলায় আবারও দুই দিনের রিমান্ডে বন্ধু শাহরিয়ার রেজা দ্বীপ

তাহসিফ হত্যা মামলায় আবারও দুই দিনের রিমান্ডে বন্ধু শাহরিয়ার রেজা দ্বীপ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দিলীপ আগরওয়ালা রিমান্ডে

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দিলীপ আগরওয়ালা রিমান্ডে

জামালপুরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসা শিক্ষকের ৮ বছরের সশ্রম কারাদণ্ড

জামালপুরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসা শিক্ষকের ৮ বছরের সশ্রম কারাদণ্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×