চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে ৭২৭ জনকে গ্রেফতার

ঢাকা, ২১ নভেম্বর-২০২৬

জেলা প্রতিবেদক : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৩২ হাজার ১৬৬ পিস ইয়াবা, ৪৩ কেজি ৫৫৫ গ্রাম গাঁজা, ৩৬০ লিটার চোলাই মদ ও ১৫০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। ২১ নভেম্বর (শনিবার) চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

রেঞ্জ পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৫৬ জন, পূর্ববর্তী মামলায় ১১৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩০ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৫ জন এবং ১৫১ ধারা ও অন্যান্য আইনে ২২ জন, পরোয়ানামূলে ৯৪ জন এবং সাজা পরোয়ানামূলে ১৯ জন রয়েছেন। এ ছাড়া মাদক মামলায় ৬৭ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়। নিয়মিত ও অন্যান্য মামলায় ৩৭ জন মাদক কারবারিসহ অভিযানে মোট ১০৪ জনকে গ্রেফতার করা হয।

মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ১২ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ সময়ে ২৩টি মাদক মামলাও দায়ের করা হয়। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৮৬ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। জেলাভিত্তিক গ্রেফতারের মধ্যে চট্টগ্রামে ১০ জন, কক্সবাজারে পাঁচজন, কুমিল্লায় ২২ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ছয় জন, চাঁদপুরে পাঁচ জন, নোয়াখালীতে ২৩ জন, ফেনীতে দু’জন, লক্ষ্মীপুরে সাত জন, রাঙ্গামাটিতে এক জন এবং খাগড়াছড়িতে পাঁচ জন রয়েছেন।

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৩২০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১৪৪ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে এবং ১৭৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলাভিত্তিক কিশোর গ্যাং সদস্য আটকের সংখ্যা হলো- চট্টগ্রামে ৩৮, কক্সবাজারে ১৯, কুমিল্লায় ১৬৬, ব্রাহ্মণবাড়িয়ায় ১৩, চাঁদপুরে সাত, নোয়াখালীতে নয়, ফেনীতে পাঁচ, লক্ষ্মীপুরে ৪১, রাঙ্গামাটিতে চার, খাগড়াছড়িতে ১১ এবং বান্দরবানে সাত জন।

পুলিশ আরও জানায়, জনস্বার্থে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Related News :

এসএসসির ফল জালিয়াতি : চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মী গ্রেপ্তার

এসএসসির ফল জালিয়াতি : চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মী গ্রেপ্তার

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ সম্পন্ন

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ সম্পন্ন

রাষ্ট্রদ্রোহের মামলায় রিমান্ডে চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর

রাষ্ট্রদ্রোহের মামলায় রিমান্ডে চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার

শেরপুরে অপহরণ মামলায় ৪ আসামির ১৪ বছরের সশ্রম কারাদণ্ড

শেরপুরে অপহরণ মামলায় ৪ আসামির ১৪ বছরের সশ্রম কারাদণ্ড

কক্সবাজার যাওয়ার পথে মাদ্রাসা শিক্ষাসফরের বাস ডোবায় পড়ে শিক্ষকসহ নিহত দু’জন

কক্সবাজার যাওয়ার পথে মাদ্রাসা শিক্ষাসফরের বাস ডোবায় পড়ে শিক্ষকসহ নিহত দু’জন

চট্টগ্রামে স্ত্রীসহ ৫ থেকে ৭ জনের মারধরে স্বামীর মৃত্যু, গ্রেপ্তার স্ত্রী

চট্টগ্রামে স্ত্রীসহ ৫ থেকে ৭ জনের মারধরে স্বামীর মৃত্যু, গ্রেপ্তার স্ত্রী

টেকনাফে মানবপাচারকারী সন্ত্রাসীদের সাথে গোলা-গুলিতে সেনাসদস্য নিহত

টেকনাফে মানবপাচারকারী সন্ত্রাসীদের সাথে গোলা-গুলিতে সেনাসদস্য নিহত

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×