খুলনায় আবারও বিকৃত করা হলো রবীন্দ্রনাথের প্রতিকৃতি

ঢাকা, ২২ নভেম্বর-২০২৬

জেলা প্রতিবেদক : খুলনার শিববাড়ি মোড়ে দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি আবারও বিকৃত করা হয়েছে। ২২ নভেম্বর (রবিবার) সকালে স্থানীয়রা দেখতে পান, দেয়ালের অন্যান্য গ্রাফিতি অক্ষত থাকলেও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখমণ্ডল কালো রঙে ঢেকে দেওয়া হয়েছে।

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) তত্ত্বাবধানে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ ভবনের বিপরীত দিকের দেয়ালে দেশের বরেণ্য ব্যক্তিদের গ্রাফিতি আঁকা হয়েছিল। সেখানে কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, জুলাই গণঅভ্যুত্থানের শহিদ আবু সাঈদ, ওসমান হাদিসহ অন্যদের প্রতিকৃতি অক্ষত রয়েছে। কেবল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতেই কালো রং ছিটিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত শুরু হয়েছে।

গত ৬ নভেম্বর যশোর রোডসংলগ্ন রেলস্টেশন এলাকায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি দিয়েছিল অজ্ঞাত দুর্বৃত্তরা। সে সময় নাগরিক সমাজের প্রতিবাদের মুখে পরদিনই কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর হস্তক্ষেপে প্রতিকৃতিটি আবার আঁকা হয়।

Related News :

দিঘলিয়ায় ব্রহ্মগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

দিঘলিয়ায় ব্রহ্মগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

নড়াইলের কালিয়ায় বিএনপি নেতা হত্যার জেরে অন্তত ১৫-২০ বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

নড়াইলের কালিয়ায় বিএনপি নেতা হত্যার জেরে অন্তত ১৫-২০ বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

মানুষের মন জয় করেই আলোচনায় রয়েছেন মহারাজপুরে চেয়ারম্যান প্রার্থী শরিফুল আলম

মানুষের মন জয় করেই আলোচনায় রয়েছেন মহারাজপুরে চেয়ারম্যান প্রার্থী শরিফুল আলম

খুলনা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

খুলনা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

দিঘলিয়ায় উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন সভা অনুষ্ঠিত

কয়রায় বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

কয়রায় বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

সুন্দরবনে মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

দিঘলিয়ায় দ্রুত এগোচ্ছে ফ্যামিলি কার্ডের জরিপ, বাড়ি বাড়ি তথ্য সংগ্রহে ব্যস্ত কর্মীরা

দিঘলিয়ায় দ্রুত এগোচ্ছে ফ্যামিলি কার্ডের জরিপ, বাড়ি বাড়ি তথ্য সংগ্রহে ব্যস্ত কর্মীরা

খুলনায় সন্ত্রাস দমনে যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

খুলনায় সন্ত্রাস দমনে যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

সাতক্ষীরায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগে পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগে পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×