খুলনায় সন্ত্রাস দমনে যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

ঢাকা, ১৬ নভেম্বর-২০২৬

জেলা প্রতিবেদক : খুলনা জেলায় সার্বিক নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। ১৬ নভেম্বর (সোমবার) থেকে মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ টহল ও অভিযান শুরু হয়েছে। এতে অংশ নিয়েছেন পুলিশ, এসআরবি ও আনসার সদস্যরা, সঙ্গে রয়েছেন ম্যাজিস্ট্রেট।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার সাজ্জাদুর রহমান বলেন, কয়েক দিন ধরেই পুলিশের আলাদা টহল চলছে। তবে সকাল থেকে সন্ত্রাস দমনে এসআরবি, বিজিবি, আনসার ও মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর বিশেষ টহল শুরু হয়েছে। বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর সদস্যরা একসঙ্গে অভিযান ও টহল দিচ্ছেন।

তিনি আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে খুলনার চিহ্নিত শীর্ষ অপরাধীদের একটি তালিকা প্রদান করা হয়েছে। মূলত তাদেরকে আইনের আওতায় আনার লক্ষ্যেই এ অভিযান শুরু হয়েছে। ইতিমধ্যেই আজম শেখ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। যতদিন প্রয়োজন যৌথ বাহিনীর বিশেষ এ অভিযান অব্যাহত থাকবে।

কেএমপি কমিশনার জানান, কেসিসির নগর ভবনে পেট্রলবোমা হামলার ঘটনার পর গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। এছাড়া নিরাপত্তা কার্যক্রমে অংশ নিতে বাইরে থেকে অতিরিক্ত ২শ’ আনসার সদস্য আসার কথা রয়েছে। তবে তারা এখনও এসে পৌঁছাননি। জেলার নিরাপত্তার ক্ষেত্রেও আলাদা ব্যবস্থা রয়েছে বলে জানান তিনি।

খুলনা জেলা পুলিশের পক্ষ থেকেও বিশেষ নিরাপত্তা কার্যক্রম চালানো হচ্ছে উল্লেখ করে পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, মাদক, অনলাইন জুয়া এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে নয়টি থানার গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে।

অভিযান চলাকালে যানবাহনের কাগজপত্র যাচাই এবং অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হচ্ছে। এসব অভিযানে ইতোমধ্যে মাদক ও অনলাইন জুয়ায় জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Related News :

দিঘলিয়ায় ব্রহ্মগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

দিঘলিয়ায় ব্রহ্মগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

নড়াইলের কালিয়ায় বিএনপি নেতা হত্যার জেরে অন্তত ১৫-২০ বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

নড়াইলের কালিয়ায় বিএনপি নেতা হত্যার জেরে অন্তত ১৫-২০ বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

মানুষের মন জয় করেই আলোচনায় রয়েছেন মহারাজপুরে চেয়ারম্যান প্রার্থী শরিফুল আলম

মানুষের মন জয় করেই আলোচনায় রয়েছেন মহারাজপুরে চেয়ারম্যান প্রার্থী শরিফুল আলম

খুলনা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

খুলনা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

দিঘলিয়ায় উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন সভা অনুষ্ঠিত

কয়রায় বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

কয়রায় বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

সুন্দরবনে মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

দিঘলিয়ায় দ্রুত এগোচ্ছে ফ্যামিলি কার্ডের জরিপ, বাড়ি বাড়ি তথ্য সংগ্রহে ব্যস্ত কর্মীরা

দিঘলিয়ায় দ্রুত এগোচ্ছে ফ্যামিলি কার্ডের জরিপ, বাড়ি বাড়ি তথ্য সংগ্রহে ব্যস্ত কর্মীরা

সাতক্ষীরায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগে পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগে পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

জায়গা বদলেও শেষ রক্ষা হয়নি : আট মাস পর কয়রার অপহৃত  স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৩

জায়গা বদলেও শেষ রক্ষা হয়নি : আট মাস পর কয়রার অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×