মানুষের মন জয় করেই আলোচনায় রয়েছেন মহারাজপুরে চেয়ারম্যান প্রার্থী শরিফুল আলম

ঢাকা, ১৯ নভেম্বর-২০২৬

দেলোয়ার হোসেন গাজী, (কয়রা প্রতিনিধি) : মানুষের ভালোবাসা, আস্থা ও দীর্ঘদিনের সামাজিক-রাজনৈতিক সম্পৃক্ততায় আস্থা রেখে খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন শরিফুল আলম।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী শরিফুল আলম সাংবাদিকতা, রাজনীতি ও মানবিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে গড়ে তুলেছেন নিবিড় সম্পর্ক। সেই সম্পর্ক ও জনসম্পৃক্ততাকে কাজে লাগিয়ে ইউনিয়নের মানুষের সেবা করতে চান তিনি।

শরিফুল আলমের পথচলা কেবল রাজনৈতিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। দীর্ঘদিনের সাংবাদিকতা, লেখালেখি, সাংগঠনিক কর্মকাণ্ড এবং সামাজিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি নিজের একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। বর্তমানে তিনি কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি, জাতীয় দৈনিক দিনকালের কয়রা উপজেলা প্রতিনিধি এবং উপকূল বার্তার সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক অঙ্গনেও রয়েছে তার দীর্ঘ অভিজ্ঞতা। ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত কয়রা উপজেলা ছাত্রদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত পালন করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়কের দায়িত্ব। পরবর্তী সময়ে ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত কয়রা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। বর্তমানে তিনি কয়রা উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক জীবনে জাতীয়তাবাদী আদর্শ, দেশপ্রেম, গণতান্ত্রিক চেতনা ও সাংগঠনিক কর্মকাণ্ডকে গুরুত্ব দিয়ে এগিয়ে চলেছেন তিনি। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে এলাকার মানুষের কল্যাণে ভূমিকা রাখতে চান। শরিফুল আলমের ব্যক্তিত্বের অন্যতম দিক হলো মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। দলীয় নেতাকর্মী, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী কিংবা সাধারণ মানুষ সবার সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন তিনি। কারও বিপদে পাশে দাঁড়ানো, অসহায় মানুষের খোঁজখবর নেওয়া কিংবা মানুষের সুখ-দুঃখে অংশ নেওয়ার মধ্য দিয়ে অর্জন করেছেন অনেকের ভালোবাসা ও আস্থা।

তার ঘনিষ্ঠজনদের মতে, মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা এবং সেই সম্পর্কের মর্যাদা রক্ষা করাই শরিফুল আলমের অন্যতম বৈশিষ্ট্য। সাংবাদিকতা ও রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তার সক্রিয় উপস্থিতি রয়েছে। মহারাজপুর ইউনিয়নের এই কৃতী সন্তানকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

চেয়ারম্যান প্রার্থী হিসেবে তার প্রত্যাশা, মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে ইউনিয়নের উন্নয়ন, জনসেবা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা। দিন শেষে মানুষের ভালোবাসা ও বিশ্বাসই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি। শরিফুল আলমের রাজনৈতিক ও সামাজিক পথচলায় সেই ভালোবাসা কতটা জনসমর্থনে রূপ নেয়, তা নির্ধারণ করবে আগামী দিনের পরিস্থিতি।

Related News :

খুলনায় আবারও বিকৃত করা হলো রবীন্দ্রনাথের প্রতিকৃতি

খুলনায় আবারও বিকৃত করা হলো রবীন্দ্রনাথের প্রতিকৃতি

দিঘলিয়ায় ব্রহ্মগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

দিঘলিয়ায় ব্রহ্মগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

নড়াইলের কালিয়ায় বিএনপি নেতা হত্যার জেরে অন্তত ১৫-২০ বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

নড়াইলের কালিয়ায় বিএনপি নেতা হত্যার জেরে অন্তত ১৫-২০ বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

খুলনা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

খুলনা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

দিঘলিয়ায় উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন সভা অনুষ্ঠিত

কয়রায় বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

কয়রায় বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

সুন্দরবনে মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

দিঘলিয়ায় দ্রুত এগোচ্ছে ফ্যামিলি কার্ডের জরিপ, বাড়ি বাড়ি তথ্য সংগ্রহে ব্যস্ত কর্মীরা

দিঘলিয়ায় দ্রুত এগোচ্ছে ফ্যামিলি কার্ডের জরিপ, বাড়ি বাড়ি তথ্য সংগ্রহে ব্যস্ত কর্মীরা

খুলনায় সন্ত্রাস দমনে যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

খুলনায় সন্ত্রাস দমনে যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

সাতক্ষীরায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগে পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগে পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×