ছাত্রলীগের ‘লকডাউন’ ঘিরে রাতভর জাবির প্রবেশপথে ছাত্রদলের পাহারা

ঢাকা, ১৯ নভেম্বর-২০২৬

তৌকিবুল হাসান সিয়াম,​ (জাবি প্রতিনিধি) : নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ক্যাম্পাসে নিরাপত্তা বিঘ্নিত হওয়া এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাতভর সতর্ক অবস্থানে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার রাত থেকে শুরু হয়ে ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশপথে অবস্থান নিয়ে পাহারা দেন তাঁরা।

​সরেজমিনে ও দলীয় সূত্রে জানা যায়, (বুধবার) রাত থেকেই বিশ্ববিদ্যালয়ের এম এইচ গেট, ডেইরি গেট, প্রান্তিক গেট ও বিশমাইল গেটসহ অন্যান্য সংযোগ প্রবেশপথগুলোতে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা সতর্ক অবস্থান নেন। রাতভর চলা এই কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাসে বহিরাগতদের অনুপ্রবেশ ও সম্ভাব্য নাশকতা ঠেকানোর চেষ্টা চালানো হয়।

​কর্মসূচির প্রেক্ষাপট তুলে ধরে জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘২০২৪ সালের ১৫ থেকে ১৭ জুলাই সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগকে তাদের কর্মকাণ্ডের কারণে ক্যাম্পাস থেকে বিতাড়িত করেন। তবে ‘লকডাউন’ কর্মসূচির আড়ালে সংগঠনটি আবারও ক্যাম্পাসে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে বলে আমাদের কাছে তথ্য রয়েছে।’

​তিনি আরও বলেন, ‘এই আশঙ্কা থেকেই বুধবার ক্যাম্পাসসংলগ্ন এলাকা এবং ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেল শোডাউন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এর ধারাবাহিকতায় রাতভর বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে সতর্ক অবস্থান নেওয়া হয়। ক্যাম্পাসে যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ছাত্রদল সর্বদা কাজ করে যাবে।’

​উল্লেখ্য, রাতভর ছাত্রদলের এই সতর্ক অবস্থানের কারণে ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চলমান রয়েছে।

Related News :

নারায়ণগঞ্জে তিনটি অবৈধ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জে তিনটি অবৈধ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক : তল্লাশি কার্যক্রম জোরদারের নির্দেশ

সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক : তল্লাশি কার্যক্রম জোরদারের নির্দেশ

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে অগ্নিসংযোগ

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে অগ্নিসংযোগ

আইনজীবীর ওপর হামলা : সংসদে যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি

আইনজীবীর ওপর হামলা : সংসদে যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি

জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ

জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ

গাজীপুর-সাভারে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ

গাজীপুর-সাভারে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ

বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে সহযোগিতা দেবে ইউএন ট্যুরিজম

বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে সহযোগিতা দেবে ইউএন ট্যুরিজম

রাজধানীর রূপনগর থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর রূপনগর থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৪

চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর

চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর

গোপালগঞ্জে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের

গোপালগঞ্জে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×