ঢাকা, ১৭ নভেম্বর-২০২৬
স্টাফ রিপোর্টার : ন্যূনতম মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চল। আজ ১৭ নভেম্বর (মঙ্গলবার) সকাল থেকে বিভিন্ন স্থানে পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাভারে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড এবং গাজীপুরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।
(মঙ্গলবার) সকাল সাড়ে ৮টার দিকে সাভারের হেমায়েতপুরের বাগবাড়ি ও পদ্মার মোড় এলাকায় স্টারলিং গ্রুপসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সড়কে টায়ার জ্বালিয়ে হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
গাজীপুরের ভোগড়া এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ট্রাফিক পুলিশ ও শিল্প পুলিশ। এ বিষয়ে শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
সাভার, আশুলিয়া ও গাজীপুরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিজিবির টহলও জোরদার করা হয়েছে। শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
Related News :

সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক : তল্লাশি কার্যক্রম জোরদারের নির্দেশ

ছাত্রলীগের ‘লকডাউন’ ঘিরে রাতভর জাবির প্রবেশপথে ছাত্রদলের পাহারা

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে অগ্নিসংযোগ

আইনজীবীর ওপর হামলা : সংসদে যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি

জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ

বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে সহযোগিতা দেবে ইউএন ট্যুরিজম

রাজধানীর রূপনগর থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৪

চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর

গোপালগঞ্জে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের



