ঢাকা, ২২ নভেম্বর-২০২৬
স্টাফ রিপোর্টার : আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট, গাইড এবং অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
সংস্থাটি জানিয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের মধ্যে বিতরণ সম্পন্ন না হওয়া পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে। এনসিটিবির সচিব প্রফেসর শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস স্বাক্ষরিত এক নির্দেশনায় এ কথা জানানো হয়। দেশের সব মুদ্রণ ও বাঁধাই প্রতিষ্ঠানের মালিক বা স্বত্বাধিকারীদের এই নির্দেশনা দেওয়া হয়েছে। গত ১৯ নভেম্বর স্বাক্ষরিত এই চিঠি আজ রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তর এবং মাধ্যমিক স্তরের (ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল, দাখিল ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল, কারিগরি ও ব্রেইল) শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত পাঠ্যপুস্তকের মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সব শিক্ষার্থীর হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া সরকারের একটি গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব।
এতে আরও বলা হয়, এই কার্যক্রম সুষ্ঠু, নির্বিঘ্ন ও সময়মতো সম্পন্ন করা এবং জাতীয় দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে ২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের মধ্যে বিতরণ সম্পন্ন না হওয়া পর্যন্ত আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব শ্রেণির সর্বপ্রকার নোট ও গাইড এবং অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রম বন্ধ থাকবে। এজন্য সব মুদ্রণ ও বাঁধাই প্রতিষ্ঠানের মালিক বা স্বত্বাধিকারীকে এ নির্দেশনা পালনের অনুরোধ জানানো হয়েছে।
Related News :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের অনলাইন ভর্তি আবেদন শুরু

জাবিতে চলছে জাতীয় বিতর্ক উৎসব, গ্র্যান্ড ফাইনাল শনিবার

জাবিতে ‘রোড টু আইইএলটিএস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরুদ্ধ : ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

জাবিতে কুমিল্লা জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশনের মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের দুই অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ

জাবি নাট্য সংসদ নির্বাচনের তোড়জোড়, নেপথ্যে বিশেষ এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের জন্য ৬ নির্দেশনা



