ঢাকা, ১৯ নভেম্বর-২০২৬
তৌকিবুল হাসান সিয়াম, (জাবি প্রতিনিধি) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক পর্যায়ে ইংরেজি ভাষার দক্ষতা অর্জনে সচেতনতা বাড়াতে ‘Road to IELTS’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৮ নভেম্বর (বুধবার) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলের (পুরাতন সিনেট হল) কনফারেন্স কক্ষে এ আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের সহযোগিতায় এবং ড. কাজী সাইফুল ইসলামের উদ্যোগে এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়। ওয়েবিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন–সাদিয়া আফরিন, তাসনিম ওয়াসিথ ও মোহাম্মদ ওয়াবদুল্লাহ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্নাতকোত্তর ও স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়। এতে শিক্ষার্থীদের আইইএলটিএস বিষয়ে ধারণা লাভ এবং আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রস্তুতি সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়।
উক্ত ওয়েবিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
Related News :

জাবিতে চলছে জাতীয় বিতর্ক উৎসব, গ্র্যান্ড ফাইনাল শনিবার

শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরুদ্ধ : ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

জাবিতে কুমিল্লা জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশনের মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের দুই অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ

জাবি নাট্য সংসদ নির্বাচনের তোড়জোড়, নেপথ্যে বিশেষ এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের জন্য ৬ নির্দেশনা

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা : ১ লাখ ৫৮ হাজার শিক্ষার্থীর আবেদন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব-২০২৬ : শুরু ১৩ নভেম্বর



