জাবিতে চলছে জাতীয় বিতর্ক উৎসব, গ্র্যান্ড ফাইনাল শনিবার

ঢাকা, ১৯ নভেম্বর-২০২৬

তৌকিবুল হাসচন সিয়াম,​ (জাবি প্রতিনিধি) : ‘ধ্বংসযন্ত্র থমকে দাঁড়াক প্রাণের স্পর্ধায়’ স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চলছে চার দিনব্যাপী ‘জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও) আয়োজিত এ উৎসবে দেশের ৩২টি স্কুল, ৩২টি কলেজ ও ৩২টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশ নিচ্ছেন।

বিচারক ও বিতার্কিকসহ পাঁচ শতাধিক অংশগ্রহণকারীর পদচারণায় মুখর হয়ে উঠেছে ক্যাম্পাস। আগামী ২১ নভেম্বর (শনিবার) গ্র্যান্ড ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে এ আয়োজনের।

​আয়োজক সূত্রে জানা গেছে, উৎসবের ২১তম আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার প্রাথমিক ও নকআউট পর্ব ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) এবং ডিবেটার্স অব চট্টগ্রাম ইউনিভার্সিটি (ডিসিইউ)। আগামী ২১ নভেম্বর দল দুটি শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে।

​অন্যদিকে ১৫তম আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতার প্রাথমিক ও কোয়ার্টার ফাইনাল শেষে সেমিফাইনাল নিশ্চিত করেছে চারটি দল। সেমিফাইনালিস্ট দলগুলো হলো—আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ডিবেটিং ক্লাব, ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি, রাজউক কলেজ ডিবেটিং ক্লাব এবং মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ ডিবেটিং ক্লাব। আগামী ২১ নভেম্বর এ বিভাগের সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত হবে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার প্রাথমিক পর্ব এবং ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে এর চূড়ান্ত পর্ব।

​সমাপনী দিনের মূল আকর্ষণ হিসেবে তিন পর্যায়ের ফাইনাল ছাড়াও ‘ধ্বংসযন্ত্র থমকে দাঁড়াক’ শিরোনামে বিশেষ বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক আয়োজন রাখা হয়েছে।

​পুরো উৎসবের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন জেইউডিওর সভাপতি আল লুবান। এ ছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ের যুগ্ম আহ্বায়ক হিসেবে বর্ণ সাহা বিশাল, কলেজ পর্যায়ের যুগ্ম আহ্বায়ক হাসিব বিন আব্দুল হাই এবং স্কুল পর্যায়ের যুগ্ম আহ্বায়ক হিসেবে দুর্বার শামিত আদি দায়িত্ব পালন করছেন।

​আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে জেইউডিওর নেতৃবৃন্দ জানান, বিতর্ক কেবল জয়-পরাজয়ের প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি তরুণদের যুক্তিবোধ, মুক্তচিন্তা, সহনশীলতা ও দায়িত্বশীল মতপ্রকাশের চর্চার অন্যতম মাধ্যম। এবারের উৎসবের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের তরুণদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা ও মতবিনিময়ের একটি অভিন্ন প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করা হয়েছে।

​উল্লেখ্য, এবারের জাতীয় বিতর্ক উৎসবে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে চ্যানেল ওয়ান, এশিয়া পোস্ট ও দ্য ডেইলি স্টার। অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে প্রথম আলো এবং লজিস্টিকস পার্টনার হিসেবে রয়েছে উত্তরণ।

Related News :

চার বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হলো ‘ম্যানেজমেন্ট উইক’

চার বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হলো ‘ম্যানেজমেন্ট উইক’

৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড বই মুদ্রণ বন্ধ থাকবে : এনসিটিবি

৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড বই মুদ্রণ বন্ধ থাকবে : এনসিটিবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের অনলাইন ভর্তি আবেদন শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের অনলাইন ভর্তি আবেদন শুরু

জাবিতে ‘রোড টু আইইএলটিএস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাবিতে ‘রোড টু আইইএলটিএস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরুদ্ধ : ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরুদ্ধ : ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

জাবিতে কুমিল্লা জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশনের মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

জাবিতে কুমিল্লা জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশনের মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের দুই অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ

ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের দুই অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ

জাবি নাট্য সংসদ নির্বাচনের তোড়জোড়, নেপথ্যে বিশেষ এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ

জাবি নাট্য সংসদ নির্বাচনের তোড়জোড়, নেপথ্যে বিশেষ এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের জন্য ৬ নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের জন্য ৬ নির্দেশনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×