জাবি নাট্য সংসদ নির্বাচনের তোড়জোড়, নেপথ্যে বিশেষ এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ

ঢাকা, ১৫ নভেম্বর-২০২৬

সিয়াম, (জাবি প্রতিনিধি) : দীর্ঘ প্রায় এক দশক পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ছাত্র সংসদ (নাট্য সংসদ) নির্বাচনের উদ্যোগ নেওয়া হলেও এর প্রক্রিয়া নিয়ে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। মাত্র কয়েক দিনের নোটিশে তড়িঘড়ি করে এই নির্বাচন আয়োজনের নেপথ্যে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ থেকে নির্বাচিত সিনেট সদস্য অধ্যাপক ড. এ কে এম ইউসুফ হাসান (অর্ক) জড়িত বলে অভিযোগ তুলেছেন শিক্ষার্থীদের একাংশ। তাদের দাবি, নিজ পছন্দের প্রার্থীদের বিজয়ী করে বিশেষ এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যেই তিনি পুরো নির্বাচনী প্রক্রিয়াটি নিজের ফর্মুলায় নিয়ন্ত্রণ করছেন।

​শিক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী, গত ১১ তারিখের বিজ্ঞপ্তিতে ১৮ তারিখ নির্বাচনের ঘোষণা দিয়ে মাত্র দুই দিনের মাথায় (১৩ তারিখ) একটি সভা ডাকা হয়। সেখানে ১৫ তারিখ মনোনয়ন ফরম বিতরণ, পরদিন প্রার্থী তালিকা চূড়ান্ত এবং মাত্র দুই দিন প্রচারণার সময় বেঁধে দেওয়া হয়। এছাড়া প্রার্থী হওয়ার সুযোগ না থাকলেও ৪৮তম ব্যাচের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা নিয়েও অসংগতির অভিযোগ উঠেছে।

​ক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, জুলাই অভ্যুত্থানে হামলায় জড়িত থাকার দায়ে শাস্তিপ্রাপ্ত সাবেক হল প্রভোস্ট ও বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. ইস্রাফিল আহমেদ রঙ্গনের ক্যাম্পাসে প্রত্যাবর্তনের পথ সুগম করতেই এই ‘পকেট সংসদ’ গঠনের চেষ্টা চলছে। পাশাপাশি বিভাগের অপর এক জ্যেষ্ঠ শিক্ষকের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগ ধামাচাপা দেওয়াও এর অন্যতম উদ্দেশ্য বলে তারা মনে করেন।

​৩৭ বছরের পুরনো একটি বিভাগের নির্বাচন মাত্র তিন-চার দিনের নোটিশে আয়োজনকে ‘গভীর ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে শিক্ষার্থীরা জানান, ১৩ তারিখের সভায় এ বিষয়ে প্রশ্ন তুললে আওয়ামীপন্থী শিক্ষকরা উত্তেজিত হয়ে মব সৃষ্টি করেন এবং ভিন্নমতাবলম্বী এক শিক্ষার্থীর সাথে অসদাচরণ করেন। এ ঘটনার প্রতিবাদ করায় পরবর্তীতে একাডেমিক হয়রানি বা বিরূপ আচরণের শিকার হওয়ার শঙ্কাও প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

​তবে এসব অভিযোগ অস্বীকার করে অধ্যাপক ড. এ কে এম ইউসুফ হাসান বলেন, বিষয়টি অমূলক এবং তিনি ওই সভায় কেবল একজন দর্শক হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এদিকে সার্বিক বিষয়ে জানতে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ খোরশেদ আলমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল কেটে দেন।

Related News :

চার বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হলো ‘ম্যানেজমেন্ট উইক’

চার বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হলো ‘ম্যানেজমেন্ট উইক’

৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড বই মুদ্রণ বন্ধ থাকবে : এনসিটিবি

৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড বই মুদ্রণ বন্ধ থাকবে : এনসিটিবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের অনলাইন ভর্তি আবেদন শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের অনলাইন ভর্তি আবেদন শুরু

জাবিতে চলছে জাতীয় বিতর্ক উৎসব, গ্র্যান্ড ফাইনাল শনিবার

জাবিতে চলছে জাতীয় বিতর্ক উৎসব, গ্র্যান্ড ফাইনাল শনিবার

জাবিতে ‘রোড টু আইইএলটিএস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাবিতে ‘রোড টু আইইএলটিএস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরুদ্ধ : ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরুদ্ধ : ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

জাবিতে কুমিল্লা জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশনের মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

জাবিতে কুমিল্লা জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশনের মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের দুই অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ

ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের দুই অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের জন্য ৬ নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের জন্য ৬ নির্দেশনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×