ঢাকা, ২২ নভেম্বর-২০২৬
চীফ রিপোর্টার : ডিসেম্বর মাসে বিতর্কিত কেউ যাতে দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য সীমান্তের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
২২ নভেম্বর (রবিবার) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন বিজিবি মহাপরিচালক। এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে হেলিকপ্টারে আখাউড়ার হীরাপুর স্কুল মাঠে অবতরণ করেন তিনি।বিজিবির মহাপরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, সারা দেশের সীমান্ত পাহারা দেওয়া বিজিবির দায়িত্ব। চোরাচালান প্রতিরোধ, একই সঙ্গে অবৈধ পথে কোনো ব্যক্তি যেন যাতায়াত না করতে পারে, এদিক থেকে ওই দিকে যেতে না পারে, ওই দিক থেকে এদিকে আসতে না পারে—সব মিলিয়ে এটা নিশ্চিত করার দায়িত্ব বিজিবির।
তিনি আরও বলেন, আজকে আমি ফেনী, কুমিল্লা এবং এই আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করছি। আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যেন আমরা সেটা নিশ্চিত করতে পারি। সরকারের যেই নির্দেশনা সেটা পালন করতে পারি, দেশ ও জাতির প্রত্যাশা পূরণ করতে পারি। সেজন্যই আমাদের এই সীমান্তের নিরাপত্তা যাতে শতভাগ নিশ্চিত করা যায়।
Related News :

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ আজ

একনেকে ৩৩,২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বন্দরের উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন



