রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ

ঢাকা, ১৭ নভেম্বর-২০২৬

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সুপ্রিম কোর্টের ‘বার্ষিক প্রতিবেদন-২০২৫’ পেশ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

১৭ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন সম্পাদনা কমিটির সদস্যরা বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি পেশ করেন।

সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন-সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং বিচার বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় প্রধান বিচারপতির সঙ্গে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন সম্পাদনা কমিটির চেয়ারম্যান ও আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, কমিটির সদস্য আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক, হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম হাফিজুল আলম, বিচারপতি মো. বজলুর রহমান, বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. বশির উল্লাহ।

রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল আমিন বিপ্লবও এ সময় উপস্থিত ছিলেন।

Related News :

নিহত সেনাসদস্যের পরিবারের দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী

নিহত সেনাসদস্যের পরিবারের দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী

ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে : বিজিবি মহাপরিচালক

ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে : বিজিবি মহাপরিচালক

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ আজ

সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ আজ

একনেকে ৩৩,২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩,২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বন্দরের উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বন্দরের উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×