জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব-২০২৬ : শুরু ১৩ নভেম্বর

ঢাকা, ১২ নভেম্বর-২০২৬

জাবি প্রতিনিধি : ‘ধ্বংসযন্ত্র থমকে দাঁড়াক প্রাণের স্পর্ধায়’—এ স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামীকাল ১৩ নভেম্বর (শুক্রবার) শুরু হচ্ছে জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব-২০২৬।

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও)-এর আয়োজনে এবারের জাতীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত হবে চার দিনব্যাপী তিনটি বিতর্ক প্রতিযোগিতা ও একটি সমাপনী পর্বে।

উৎসবের প্রথম পর্বে ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে ২১তম আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। পরদিন ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে ১৫তম আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা। এরপর ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা। সবশেষে ২১ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে উৎসবের পুরস্কার বিতরণী ও সমাপনী পর্ব। এবারের জাতীয় বিতর্ক উৎসবে সারা দেশের ৩২টি স্কুল, ৩২টি কলেজ এবং ৩২টি বিশ্ববিদ্যালয় থেকে বিতার্কিকরা অংশগ্রহণ করবেন। তিনটি পর্যায়ে আয়োজিত এই বিতর্ক উৎসবে বিতার্কিক ও বিচারকসহ সম্মিলিতভাবে পাঁচ শতাধিক অংশগ্রহণকারী যুক্ত থাকবেন।

এবারের জাতীয় বিতর্ক উৎসব ২০২৬-এর স্কুল পর্যায়ের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন দুর্বার শামিত আদি, কলেজ পর্যায়ের যুগ্ম আহ্বায়ক হিসেবে হাসিব বিন আব্দুল হাই এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের যুগ্ম আহ্বায়ক হিসেবে বর্ণ সাহা বিশাল। পুরো আয়োজনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন জেইউডিওর সভাপতি আল লুবান।

উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে চ্যানেল ওয়ান, এশিয়া পোস্ট ও দ্য ডেইলি স্টার। অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে থাকছে প্রথম আলো এবং লজিস্টিকস পার্টনার হিসেবে থাকছে উত্তরণ।

জেইউডিওর সভাপতি ও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬-এর আহ্বায়ক আল লুবান বলেন, ‘আমরা বিশ্বাস করি, একটি সুন্দর ও মানবিক সমাজ নির্মাণে তরুণদের যুক্তিবোধ ও দায়িত্বশীল চিন্তার বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকেই জেইউডিওর এই আয়োজন।’

দেশের বিভিন্ন প্রান্তের বিতার্কিকদের অংশগ্রহণে এবারের জাতীয় বিতর্ক উৎসব প্রাণবন্ত ও অর্থবহ হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন আয়োজকেরা।

Related News :

চার বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হলো ‘ম্যানেজমেন্ট উইক’

চার বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হলো ‘ম্যানেজমেন্ট উইক’

৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড বই মুদ্রণ বন্ধ থাকবে : এনসিটিবি

৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড বই মুদ্রণ বন্ধ থাকবে : এনসিটিবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের অনলাইন ভর্তি আবেদন শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের অনলাইন ভর্তি আবেদন শুরু

জাবিতে চলছে জাতীয় বিতর্ক উৎসব, গ্র্যান্ড ফাইনাল শনিবার

জাবিতে চলছে জাতীয় বিতর্ক উৎসব, গ্র্যান্ড ফাইনাল শনিবার

জাবিতে ‘রোড টু আইইএলটিএস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাবিতে ‘রোড টু আইইএলটিএস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরুদ্ধ : ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরুদ্ধ : ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

জাবিতে কুমিল্লা জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশনের মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

জাবিতে কুমিল্লা জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশনের মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের দুই অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ

ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের দুই অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ

জাবি নাট্য সংসদ নির্বাচনের তোড়জোড়, নেপথ্যে বিশেষ এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ

জাবি নাট্য সংসদ নির্বাচনের তোড়জোড়, নেপথ্যে বিশেষ এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×