মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা নিখিলের বাসায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

ঢাকা, ১৯ নভেম্বর-২০২৬

স্টাফ রিপোর্টার : ঢাকার মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৮ নভেম্বর (বুধবার) রাত ৯টার দিকে মিরপুরের ৭ নম্বর সেকশনের মল্লিকা হাউজিংয়ের ছয়তলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা বাসার ভেতরে থাকা আসবাব ভাঙচুর করে সেগুলোতে আগুন দেয়। প্রায় আধাঘণ্টা ধরে চলে ভাঙচুর।

‎স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে ছাত্রদলের ৪০ থেকে ৫০ জনের একটি দল নিখিলের বাসায় যায়। বাসার নিচে থাকা নিখিলের কার্যালয়ের কাচ ভাঙচুর করেন ছাত্রদলের নেতা–কর্মীরা। পরে তারা ভেতরে প্রবেশ করে আসবাব, ক্রেস্ট ভাঙচুর করেন। একপর্যায়ে তাতে আগুন ধরিয়ে দেন।

ভাঙচুরের ঘটনা স্বীকার করে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম আহমেদ বলেন, যুবলীগ একটি নিষিদ্ধ সংগঠন। এই সংগঠনের সাধারণ সম্পাদক নিখিলের নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। ককটেল বিস্ফোরণ, বাসে আগুন দেওয়া হচ্ছে। এই ভাঙচুরের মাধ্যমে তাকে সাবধান করা হলো। তিনি আরও বলেন, গোপালগঞ্জে সংসদ সদস্যসহ বিএনপির নেতা–কর্মীদের বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে। মারধর করা হচ্ছে। তারা যদি সাবধান না হন, দেশের কোথাও শান্তিতে থাকতে পারবেন না।

‎উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের আগ পর্যন্ত মাইনুল হোসেন খান নিখিল ওই বাসায় থাকতেন। ওই সময়ের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।

Related News :

রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনের কার্যালয়ে হামলা-ভাঙচুর

ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনের কার্যালয়ে হামলা-ভাঙচুর

রাজধানীর বারিধারা থেকে সাবেক প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম গ্রেপ্তার

রাজধানীর বারিধারা থেকে সাবেক প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম গ্রেপ্তার

রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব শতাধিক পরিবার

রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব শতাধিক পরিবার

রাজধানীর পল্লবী, মহাখালী ও বাড্ডা লিংক রোডে বাসে আগুন

রাজধানীর পল্লবী, মহাখালী ও বাড্ডা লিংক রোডে বাসে আগুন

ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

রাজধানীতে তিন দিনব্যাপী গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬ শুরু

রাজধানীতে তিন দিনব্যাপী গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬ শুরু

রাজধানীতে জ্বালানি তেল কম দেওয়ার অভিযোগে ৩টি পেট্রোল পাম্পের ডিসপেন্সিং ইউনিট বন্ধ

রাজধানীতে জ্বালানি তেল কম দেওয়ার অভিযোগে ৩টি পেট্রোল পাম্পের ডিসপেন্সিং ইউনিট বন্ধ

রাজধানীতে হঠাৎ বৃষ্টি : শীতের আগমনী বার্তা

রাজধানীতে হঠাৎ বৃষ্টি : শীতের আগমনী বার্তা

রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ

রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×