ঢাকা, ০৯ নভেম্বর-২০২৬
স্টাফ রিপোর্টার : রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে আজ ০৯ নভেম্বর (সোমবার) সন্ধ্যায় একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে ফার্মগেটে লাভলী পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজীনা আক্তার বলেন, আগুন লাগার খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সন্ধ্যা ৭টা ৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান তিনি।
ঊক্ত ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায় নাই।
Related News :

মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা নিখিলের বাসায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনের কার্যালয়ে হামলা-ভাঙচুর

রাজধানীর বারিধারা থেকে সাবেক প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম গ্রেপ্তার

রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব শতাধিক পরিবার

রাজধানীর পল্লবী, মহাখালী ও বাড্ডা লিংক রোডে বাসে আগুন

ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

রাজধানীতে তিন দিনব্যাপী গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬ শুরু

রাজধানীতে জ্বালানি তেল কম দেওয়ার অভিযোগে ৩টি পেট্রোল পাম্পের ডিসপেন্সিং ইউনিট বন্ধ



