দিঘলিয়ায় ব্রহ্মগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

ঢাকা, ২১ নভেম্বর-২০২৬

ওয়া‌হিদ মুরাদ, (চীফ রিপোর্টার) : খুলনার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া সদর ইউনিয়নের ০৬ নং ব্রহ্মগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর (শনিবার) বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. সজল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিএম শাহ আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিনসহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্যা নাজমুল হক, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, দিঘলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাসেদ কবির জুয়েল, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান মিন্টু, ০৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ আ. রহিম, ০৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ আনোয়ার হোসেন, দিঘলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. গোলাম হোসেন এবং ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কে এম মশিউর রহমানসহ আরো অনেকে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশেষ অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিএম শাহ আলম বলেন, শিক্ষার্থীদের জীবনে প্রাথমিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। আজকের বিদায় মানে শিক্ষাজীবনের একটি ধাপ অতিক্রম করে নতুন অধ্যায়ে প্রবেশ করা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সর্বদা শিক্ষক ও বড়দের সম্মান করতে হবে এবং নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও ভালো আচরণের চর্চা করতে হবে। সমাপনী পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য তিনি শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ এবং সময়ের যথাযথ ব্যবহার করার পরামর্শও দেন তিনি।

প্রধান অতিথি এম সাইফুর রহমান মিন্টু বলেন, বিশ্বের উন্নত দেশগুলো যেভাবে সৃজনশীল ও আধুনিক শিক্ষাব্যবস্থার মাধ্যমে এগিয়ে যাচ্ছে, আমাদেরও সেভাবে সৃজনশীল শিক্ষা অর্জন করতে হবে। শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, শিক্ষার্থীদের মেধা, মনন ও চিন্তাশক্তির বিকাশ ঘটাতে হবে। তিনি বলেন, ‘একটা জাতির অর্ধেক নারী, সেই নারীদের অন্ধকারে রেখে কখনো একটা জাতির উন্নতি সম্ভব নয়।’ এ সময় তিনি মেয়েদের শিক্ষার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন এবং অভিভাবকদের সন্তানদের পড়াশোনার বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখতে হবে, সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সততার সঙ্গে এগিয়ে যেতে হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের বিদায় জানানো শিক্ষকদের জন্য আনন্দ ও বেদনার মুহূর্ত। এই বিদ্যালয় থেকেই শিক্ষার্থীরা শিক্ষাজীবনের প্রথম ভিত্তি তৈরি করেছে। এখানকার অর্জিত জ্ঞান, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষা তাদের ভবিষ্যৎ জীবনে পথ দেখাবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, ভালো ফলাফল অর্জন এবং আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের সাফল্যের পেছনে অভিভাবকদের অবদান ও শিক্ষকদের নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. সজল খান বলেন, আজকের এই বিদায় অনুষ্ঠান শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরিয়ে তারা নতুন শিক্ষাপ্রতিষ্ঠানে, নতুন পরিবেশে নিজেদের শিক্ষাজীবন এগিয়ে নিয়ে যাবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, নিয়মিত বিদ্যালয়ে যেতে হবে এবং শিক্ষক ও অভিভাবকদের উপদেশ মেনে চলতে হবে। শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত হয়ে নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তিনি অভিভাবকদের সন্তানদের পড়াশোনার প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সম্মিলিত সহযোগিতা কামনা করেন। বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও আগামী পরীক্ষায় সাফল্য কামনা করে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।

এ বছর বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি থেকে মোট ৬৮ জন শিক্ষার্থী বিদায় নিচ্ছে। তাদের মধ্যে ২৮ জন ছাত্র ও ৪০ জন ছাত্রী। এ ছাড়া বিদ্যালয় থেকে ১৩ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, বিদায়ী শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী শিক্ষার্থীদের হাতে ফুল ও পরীক্ষার প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। এ সময় শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও আগামী পরীক্ষায় সাফল্য কামনা করা হয়।

Related News :

নড়াইলের কালিয়ায় বিএনপি নেতা হত্যার জেরে অন্তত ১৫-২০ বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

নড়াইলের কালিয়ায় বিএনপি নেতা হত্যার জেরে অন্তত ১৫-২০ বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

মানুষের মন জয় করেই আলোচনায় রয়েছেন মহারাজপুরে চেয়ারম্যান প্রার্থী শরিফুল আলম

মানুষের মন জয় করেই আলোচনায় রয়েছেন মহারাজপুরে চেয়ারম্যান প্রার্থী শরিফুল আলম

খুলনা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

খুলনা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

দিঘলিয়ায় উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন সভা অনুষ্ঠিত

কয়রায় বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

কয়রায় বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

সুন্দরবনে মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

দিঘলিয়ায় দ্রুত এগোচ্ছে ফ্যামিলি কার্ডের জরিপ, বাড়ি বাড়ি তথ্য সংগ্রহে ব্যস্ত কর্মীরা

দিঘলিয়ায় দ্রুত এগোচ্ছে ফ্যামিলি কার্ডের জরিপ, বাড়ি বাড়ি তথ্য সংগ্রহে ব্যস্ত কর্মীরা

খুলনায় সন্ত্রাস দমনে যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

খুলনায় সন্ত্রাস দমনে যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

সাতক্ষীরায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগে পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগে পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

জায়গা বদলেও শেষ রক্ষা হয়নি : আট মাস পর কয়রার অপহৃত  স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৩

জায়গা বদলেও শেষ রক্ষা হয়নি : আট মাস পর কয়রার অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×