ঢাকা, ০৭ নভেম্বর-২০২৬
নেজাম কাদেরী, (বিভাগীয় ব্যুরো প্রধান) : কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়েছে মাদ্রাসা শিক্ষাসফরের একটি বাস। এতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন।
আজ ০৭ নভেম্বর (শনিবার) ভোরে কেরানীহাটের আগে রেলবিট এলাকা পার হওয়ার পর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষিকা সোহানা আফরোজ (৪৫) এবং মো. ইসরাফিল (৫৬)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী ‘তিসা পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস কেরানিহাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে বাসটি সড়কের পাশে একটি গভীর ডোবায় পড়ে যায়। বাসটিতে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ অর্ধশতাধিক যাত্রী ছিলেন। তারা সবাই বার্ষিক শিক্ষাসফরে কক্সবাজার যাচ্ছিলেন।
দুর্ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ, সাতকানিয়া ফায়ার সার্ভিস, সাতকানিয়া থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন। আহতদের উদ্ধার করে কেরানিহাটের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ চালায়। দুর্ঘটনায় দু’জন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাস উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
Related News :

চট্টগ্রামে স্ত্রীসহ ৫ থেকে ৭ জনের মারধরে স্বামীর মৃত্যু, গ্রেপ্তার স্ত্রী

টেকনাফে মানবপাচারকারী সন্ত্রাসীদের সাথে গোলা-গুলিতে সেনাসদস্য নিহত

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে



