ঢাকা, ৩১ অক্টোবর-২০২৬
চট্টগ্রাম ব্যুরো অফিস : উৎসবমুখর, আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (সিআরএ) দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে সোহাগ আরেফিন এবং সাধারণ সম্পাদক পদে আবদুল কাদের রাজু নির্বাচিত হয়েছেন।
সমাজকল্যাণ সম্পাদক পদে বাংলা নিউজ এজেন্সি’র চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান এস নেজাম উদ্দীন কাদেরী নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠিত এ নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু হলে সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। পুরো নির্বাচন প্রক্রিয়ায় প্রার্থী ও ভোটারদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় ছিল। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
নবনির্বাচিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সিনিয়র সহ-সভাপতি রাজু আহমেদ, সহ-সভাপতি আমিনুল হক শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক এম আর মিলন ও রিদুয়ান হৃদয়, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল, অর্থ সম্পাদক মোহাম্মদ শাকিল, সহ-অর্থ সম্পাদক সাহেদুর রহমান মোর্শেদ, দপ্তর সম্পাদক সাফায়েত মোরশেদ, প্রচার সম্পাদক রতন বড়ুয়া, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক কামরুল সিফাতউল্লাহ, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মোহাম্মদ জুয়েল সিকদার, সমাজকল্যাণ সম্পাদক এস নেজাম উদ্দীন কাদেরী, সাংস্কৃতিক সম্পাদক গিয়াস উদ্দিন টিটু, ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান, আপ্যায়ন সম্পাদক আছহাব উদ্দিন হিরো, নারী বিষয়ক সম্পাদক শরীফুন নাহার হ্যাপী এবং কার্যনির্বাহী সদস্য মো. রিয়াজ উদ্দিন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইকবাল। নির্বাচন কমিশনের অন্য সদস্যরা ছিলেন চট্টগ্রাম প্রতিদিনের প্রকাশক ও উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মা এবং দৈনিক সময়ের কাগজের আঞ্চলিক সম্পাদক নূর মোহাম্মদ রানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, ফুলকলি লিমিটেডের জেনারেল ম্যানেজার এম এ সবুর এবং দৈনিক চট্টগ্রাম পোস্ট-এর সম্পাদক মোহাম্মদ আইয়ুব।
নির্বাচন-পরবর্তী প্রতিক্রিয়ায় সাংবাদিকরা নবনির্বাচিত নেতৃত্বের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা, সাংবাদিকদের মধ্যে ঐক্য সুদৃঢ়করণ এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচন চট্টগ্রামের সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও পেশাগত সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে ইতোমধ্যে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নবনির্বাচিত কমিটির কাছে এখন সদস্যদের প্রত্যাশা—সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সাংবাদিক সংগঠন গড়ে তোলা।
Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ


