ঢাকা, ১৬ নভেম্বর-২০২৬
স্টাফ রিপোর্টার : রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে আগামীকাল রায়ের দিন ধার্য করা হয়েছে। বহুল আলোচিত এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দম্পতির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি এক দিনেই শেষ করে আজ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে রায়ের দিন ধার্য করেন।
আদালতে আজ ১৬ নভেম্বর (সোমবার) রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী ও সৈয়দ ইজাজ কবির। আসামি পক্ষে শুনানি করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গত ৭ জুন মৃত্যুদণ্ড দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। পাশাপাশি সোহেলকে ৫ লাখ টাকা এবং স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। তার আগেই ফ্ল্যাটটির বাসিন্দা সোহেল শৌচাগারের গ্রিল কেটে পালিয়ে যান। পরে সেই বাসা থেকে সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে ওই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন।
বহুল আলোচিত এই মামলায় এক দিনেই হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষ হওয়ায় আইনজীবীরা জানান, এটি ইতিবাচক। বিচারপ্রার্থী ও সংশ্লিষ্ট সব পক্ষকে আইন সুযোগ দিয়ে দ্রুততম সময়ে বিচার সম্পন্ন করার এক নতুন নজির স্থাপিত হলো।
Related News :

১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ

হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ

মারধর-চুরি'র মামলায় বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে

রামিসা হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল : স্ত্রী স্বপ্না খালাস

শব্দ দূষণ রোধে হর্ন ব্যবহার নিয়ন্ত্রণ ও নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ

বিচারকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন : ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব

ফরিদপুরে ছেলেশিশুকে বলাৎকারের অভিযোগে ইমামের ৭ বছরের কারাদণ্ড

তাহসিফ হত্যা মামলায় আবারও দুই দিনের রিমান্ডে বন্ধু শাহরিয়ার রেজা দ্বীপ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দিলীপ আগরওয়ালা রিমান্ডে



