সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দিলীপ আগরওয়ালা রিমান্ডে

ঢাকা, ০৫ নভেম্বর-২০২৬

স্টাফ রিপোর্টার : সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য এবং ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ ০৫ নভেম্বর (বৃহস্পতিবার) তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৮ জুন রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন শহীদ তাজউদ্দীন আহমেদ সরণি রোডস্থ মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন ইউটার্নে পাকা রাস্তার উপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কতিপয় সদস্য বিভিন্ন স্লোগান দিয়ে সরাসরি মিছিল করে ও ককটেল বিস্ফোরণ ঘটায়। আসামিরা স্বাধীন রাষ্ট্রের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার কাজে সম্পৃক্ত থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য জনগণকে ও নেতাকর্মীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে ষড়যন্ত্র ও প্ররোচিত করে প্রজাতন্ত্রের ক্ষতি সাধনের উদ্দেশ্যে মিছিল করে। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।

উল্লেখ,গত ১৯ অক্টোবর সন্ধ্যায় বনানী থেকে দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

Related News :

জামালপুরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসা শিক্ষকের ৮ বছরের সশ্রম কারাদণ্ড

জামালপুরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসা শিক্ষকের ৮ বছরের সশ্রম কারাদণ্ড

মামলার জামিন নিতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চিত্রনায়িকা পরীমণি

মামলার জামিন নিতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চিত্রনায়িকা পরীমণি

তাহসিফ হত্যা মামলায় বান্ধবী জেরিকা দিশাকে আরও তিন দিনের রিমান্ডে

তাহসিফ হত্যা মামলায় বান্ধবী জেরিকা দিশাকে আরও তিন দিনের রিমান্ডে

তাহসিফ হত্যা মামলায় দীপ ফের ৩ দিনের রিমান্ডে

তাহসিফ হত্যা মামলায় দীপ ফের ৩ দিনের রিমান্ডে

তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশা চার দিনের রিমান্ডে

তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশা চার দিনের রিমান্ডে

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু : বরখাস্ত এসআই আকবরের মৃত্যুদণ্ড

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু : বরখাস্ত এসআই আকবরের মৃত্যুদণ্ড

টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের মামলায় মাদরাসা শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ

টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের মামলায় মাদরাসা শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ

অটোরিকশাচালক হত্যা মামলার রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি

অটোরিকশাচালক হত্যা মামলার রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

গাজীপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

গাজীপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×