ঢাকা, ০৫ নভেম্বর-২০২৬
কয়রা প্রতিনিধি : খুলনার কয়রায় জেন্ডারভিত্তিক প্রচলিত নেতিবাচক ধারণা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যমের সচেতন ব্যবহার ও অ্যাডভোকেসি বিষয়ে স্থানীয় সরকার প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধিবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৫ নভেম্বর (বৃহস্পতিবার) বেলা ১১ টায় কয়রা উপজেলা পরিষদ হলরুমে নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের সহায়তা ইয়ুথ ফর কোস্টাল রেজিলিয়েন্স ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় এ আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় জেন্ডার বিষয়ক প্রচলিত নেতিবাচক সামাজিক ধারণা দূরীকরণ, অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপদ থাকার কৌশল, গণমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার এবং সামাজিক পরিবর্তনে অ্যাডভোকেসির গুরুত্ব তুলে ধরা হয়।
ইয়ুথ ফর কোস্টাল রেজিলিয়েন্স উপজেলা প্রোগ্রাম ফ্যাসিলিটেটর সুব্রত মুন্ডার সঞ্চলনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল বাকী। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, যুব উন্নয়ন অফিসের ক্যাশিয়ার মো. সুজাউদৌলা, বড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. হুমায়ুন কবির, কয়রা কপোতাক্ষ কলেজের সহকারী অধ্যাপক বিদেশ রঞ্জন মৃধা, কয়রা উপজেলা যুব ফোরামের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ, ক্লাইমেট এ্যাকশন ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক ফরহাদ হোসেন, প্রোগ্রাম ফ্যাসিলিটেটর খাদিজা আক্তার মিম, এনজিও প্রতিনিধি, তানিয়া আক্তার, হাসিবুল ইসলাম টুটুল প্রমুখ।
এ সময় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং নিজ নিজ এলাকায় ইতিবাচক ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
Related News :

সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবিতে কয়রায় মানববন্ধন

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা আগমন উপলক্ষে দিঘলিয়ায় বিএনপির আনন্দ মিছিল ও পথসভা

কয়রায় সামসের সিড প্রকল্পের ইউনিয়ন পর্যায়ে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন


