সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবিতে কয়রায় মানববন্ধন

ঢাকা, ০৪ নভেম্বর-২০২৬

কয়রা প্রতিনিধি, খুলনা : সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা, জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বনদস্যুদের মদদদাতাদের আইনের আওতায় আনার দাবিতে খুলনার কয়রায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ০৪ নভেম্বর (বুধবার) বিকাল ৩ টায় কাশিয়াবাদ স্টেশন অফিসের সামনে উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়রার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

সংগঠনের সভাপতি মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ.ব.ম. আব্দুল মালেক, সংগঠনের সাবেক আহবায়ক মো. আনোয়ার হোসেন, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, সুজনের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, কপোতাক্ষ কলেজের সহকারী অধ্যাপক বিদেশ রঞ্জন মৃধা, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আনোয়ার হোসেন, জামায়াত নেতা মাস্টার সাইফুল্লাহ হায়দার, মোল্যা শাহাবুদ্দিন শিহাব, আলহাজ দ্বিন মোহাম্মদ, সাংবাদিক মো. কামাল হোসেন, মোস্তাফিজুর রহমান, মাবাধিকার ব্যুরোর সাধারণ সম্পাদক জিএম মোনায়েম বিল্লাহ, কাঁকড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আসাদুল ইসলাম, সমাজসেবক আসাদুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠনের রাসেল আহমেদ, ব্যবসায়ী আজিজুল ইসলাম আজু, স্থানীয় জেলে আবু মুছা, রবিউল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবনের জেলেরা আজ চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। প্রতিনিয়ত বনদস্যুদের হাতে নির্যাতন, অপহরণ ও চাঁদাবাজির শিকার হচ্ছেন তারা। দস্যুদের অত্যাচারে অনেক জেলে জীবিকার একমাত্র অবলম্বন মাছ ধরা ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। এতে উপকূলীয় জনপদের মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে।

বক্তারা আরও বলেন, সুন্দরবন শুধু বনজ সম্পদের আধার নয়, এটি উপকূলীয় মানুষের জীবন-জীবিকার অন্যতম উৎস। এ অঞ্চলের মানুষকে বাঁচাতে হলে সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার কোনো বিকল্প নেই। যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বনদস্যুদের সহযোগিতা করছে, তাদেরও চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বনদস্যুদের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা, জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সুন্দরবনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন বক্তারা।

Related News :

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা আগমন উপলক্ষে দিঘলিয়ায় বিএনপির আনন্দ মিছিল ও পথসভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা আগমন উপলক্ষে দিঘলিয়ায় বিএনপির আনন্দ মিছিল ও পথসভা

কয়রায় সামসের সিড প্রকল্পের  ইউনিয়ন পর্যায়ে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

কয়রায় সামসের সিড প্রকল্পের ইউনিয়ন পর্যায়ে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×